1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. site-9c7441f9e28cf2f4@example.invalid : manager_9cfd2d837b38ab0d :
  4. manager_a26308fea4cbe71c@chatgaiyakhobor.com : manager_a26308fea4cbe71c :
  5. site-ae88a7079cc5e2ff@example.invalid : manager_ad6e385da95cfd09 :
  6. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  7. pKrZVcp755zaSH@gmail.com : pKrZVcp755zaSH :
  8. admin@wordpress.com : root :
  9. support_838651aad35a0aa0@chatgaiyakhobor.com : support_838651aad35a0aa0 :
  10. support_bfbb9657cdb1d1b4@chatgaiyakhobor.com : support_bfbb9657cdb1d1b4 :
  11. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে
oplus_0
  • নিজস্ব প্রতিবেদক, চন্দনাইশ
  • ​চট্টগ্রামে অতিবৃষ্টি ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়নমূলক সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)। আজ সোমবার (২০ জুলাই ২০২৬) পিএমকে চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক অসহায় মানুষের মাঝে বিনামূল্যে খাদ্যসামগ্রী, জীবনরক্ষাকারী ঔষধ এবং চিকিৎসাসেবা বিতরণ করা হয়েছে।
    ​সংস্থাটির চন্দনাইশ শাখার এই মানবিক কার্যক্রমে উপস্থিত থেকে সার্বিক পরিচালনা ও নেতৃত্ব দেন এরিয়া ম্যানেজার কবির হোসেন, শাখা ব্যবস্থাপক মো. রুবেল উদ্দিন, হিসাবরক্ষক মাধব কর্মকার, সিনিয়র ক্রেডিট অফিসার মাহমুদুল হক এবং ক্রেডিট অফিসার জয় পাল।
    ​এছাড়া বন্যায় পানিবাহিত রোগসহ বিভিন্ন অসুস্থতায় ভোগা মানুষের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণে দিনব্যাপী সেবা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি বিশেষ মেডিকেল টিম। এই মেডিকেল টিমে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন মো. মনিরুজ্জামান (প্রোগ্রাম ইনচার্জ), ফজলু মিয়া, নয়ন কুমার সরকার, মো. মুহিব সরকার এবং মো. ইসমাইল।
    ​ত্রাণ হিসেবে বন্যার্তদের মাঝে চাল, ডাল, তেল, আলু, লবণ এবং প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষার জন্য খাবার স্যালাইন, স্যানিটারি ন্যাপকিন, ব্লিচিং পাউডার, ক্লোরিন ট্যাবলেট ও বিভিন্ন প্রয়োজনীয় মেডিসিন বিতরণ করা হয়। পিএমকে চন্দনাইশ শাখার এমন সময়োপযোগী পদক্ষেপে দুর্গত এলাকার সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এই ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট