1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন। চট্টগ্রাম-১৪ আসনে কে হচ্ছেন আগামীর কান্ডারী? চর্তুমূখী প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা ফটিকছড়িতে দাঁড়িপাল্লার সমর্থনে গণমিছিল ও সমাবেশ। সরোয়ার আলমগীরকে জয়ী করে সমৃদ্ধ ফটিকছড়ি গড়তে সহযোগিতা করুন: ফটিকছড়ির নানুপুরে নির্বাচনী জনসভায় এস এম ফজলুল হক। পৌরসভার ৮ নং ওয়ার্ডের সংখ্যালঘু ভোটারদের নিয়ে ধানের শীষ প্রতীকের প্রস্তুতি সভা ফটিকছড়ির শাহনগর প্রগতি সংঘের ৩০তম ক্রীড়া আসর। খেলাধুলা শুধু বিনোদন নয়,এটি মানুষের আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বাড়ায়: কাদের গনি চৌধুরী। অশান্ত রাউজানকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করতে মোমবাতি প্রতীকে ভোট দিনঃ ইলিয়াছ নূরী ধানের শীষের বিজয়েই গণতন্ত্র ও উন্নয়ন নিশ্চিত হবে- আমীর খসরু মাহমুদ চৌধুরী  চন্দনাইশে ধানের শীষের সমর্থনে ছাত্রদল নেতা আমিনুল ইসলামের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ সাতকানিয়া মহিলা মাদ্রাসায় ছবকদান অনুষ্ঠান সম্পন্ন।

ফটিকছড়িতে প্রচারণায় জোয়ার এসেছে। আমি প্রতিশোধ নি না; নেব না- সরওয়ার আলমগীর।

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) বিএনপি মনোনীত প্রার্থী সারওয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে নির্বাচনে সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার ২৭ জানুয়ারী হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এ খবর উপজেলায় পৌঁছলে নেতাকর্মীদের মাঝে আনন্দ দেখা দেয়।
আবার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও পদব্রজে মানুষকে জানান দিতে দেখা গেছে। আর প্রার্থী ঢাকা থেকে ফেরার পথে গনসংযোগে নেমে পড়ে উত্তর ফটিকছড়িতে।
জানা যায়,সকাল থেকে উপজেলা জুড়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থক সহ দলীয় অফিস সহ  গুরুত্বপূর্ণ বিভিন্ন হাট বাজারে অবস্থান করেন। রায়ের সংবাদ পেয়ে নেতা কর্মীরা আনন্দে মেতে উঠে। বিকালে প্রার্থী সরওয়ার আলমগীর ঢাকা থেকে ফেরার পথে উত্তর ফটিকছড়ির হেঁয়াকো বাজারে প্রবেশ করলে হাজার হাজার নেতা কর্মীর ঢল নামে। সেখান থেকে প্রার্থী দলীয় নেতা-কর্মী ও সমার্থকসহ বাগান বাজার ইউনিয়নের চিকন ছড়া বাজারে গিয়ে পথ সভা করেন। এসময় প্রার্থীর অপেক্ষায় হেঁয়াকো বাজার হয়ে দাঁতমারা বাজার, নারায়ণ হাট,শান্তির হাট,কাজিরহাট, মির্জা হাট,বৃন্দাবনহাট ও ফটিকছড়ি সদর বিবির হাট বাজারে হাজারো নেতা-কর্মীর অপেক্ষা।এসব স্থানে প্রার্থীকে পেয়ে হাজারো নেতাকর্মীর আনন্দ উচ্ছাস দেখা যায়। সরওয়ার আলমগীর এসব স্থানে পথ সভায় বক্তব্যে বলেন,আমি প্রতিশোধ নি না; নেব না। তারা যা করেছে তার বিচার আমি আমার ফটিকছড়িবাসীকে দিলাম।
তিনি আরো বলেন,জামায়াত আমাকে ভয় পায়। না হলে আমাকে ঠেকাতে তারা কেন উঠে পড়ে লাগেছে। আদালতে একের পর এক মামলা দিয়ে আমাকে হয়রানি করছে। আমার কাছে টাকা পাবে ব্যাংক অথচ মাথা ব্যাথা তাদের। তারা জানে আমি মাঠে থাকলে তারা ভেসে যাবে। এজন্য আমাকে সরাতে তারা নানা ফন্দি এটেছে।
আল্লাহ যাকে ফিরে চাই তাকে কেহ ঠেকাতে পারবে না। এখন ফটিকছড়িতে বিএনপি আরো ঐক্য বদ্ধ হয়েছে। সে সাথে আরো আশাবাদী আগামী ১২ ফেব্রুয়ারী প্রিয় উপজেলাবাসী ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবে।
এসময় তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
এসব পথ সভায় স্ব-স্ব এলাকার নেতৃবৃন্দ বক্তব্য দেন।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফটিকছড়ি সদরে আসলে অপেক্ষামান নেতা-কর্মীরা আনন্দে মেতে উঠে।
তিনি বাসষ্টেশনস্থ বীর মুক্তিযোদ্ধা চত্বরে হাজারো নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্য বক্তব্য রাখেন। এসময় পৌর বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন,বীর মুক্তিযোদ্ধা মাহাবুল আলম,মিহির চক্রবর্ত্তী,আবুল কালাম আজাদ,সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা এম জাহাঙ্গীর আলম চৌধুরী,মুনসুর আলম চৌধুরী,আজম খাঁন,এস এম আবু মুনছুর,সুজা উদ্দীন,আবদুল মাবুদ মুন্সী, সাবেক মেম্বার শামশুল আলম,জসিম উদ্দিন নান্নু,এমদাদুল ইসলাম মুন্না,আহমদ রশিদ চৌধুরী,ইলিয়াছ বাবুল ও আবু ছালেহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তার আগে বিবিরহাট বাজারে সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা এম জাহাঙ্গীর আলম চৌধুরী,মুনসুর আলম চৌধুরী,আজম খাঁন,সমশুল আলম, বেলাল বিন নূর, রশিদ আহমদ,বেলাল বিন নূর ও শামীম আলমগীর রুভেল
সহ স্থানীয় নেতৃবৃন্দরা বাজার প্রদক্ষিন করে সর্বস্তরের মানুষকে প্রার্থী সরওয়ার আলমগীর প্রার্থীতা ফিরে পাওয়ার বিষয়ে জানান দেয়।
পরে প্রার্থী সরওয়ার আলমগীর নেতা- কর্মীদের সাথে নিয়ে বিবিরহাট বাজারে গণসংযোগ শেষে নাজিরহাট এলাকায় পথ সভা ও গনসংযোগ করেন।
এদিকে উত্তর ফটিকছড়ি থেকে প্রার্থী ফেরার সময় উপজেলা ও পৌর বিএনপিসহ সকল সহযোগি সংগঠনের নেতা-কর্মী এবং সমর্থকরা মোটর সাইকেল শোভাযাত্রা করে সামনের দিকে অগ্রসর হয়ে আনন্দের সহিত উপজেলা সদর বাসষ্টেশনে প্রবেশ করলে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের হাত তুলে শুভেচ্ছা জানান সরওয়ার আলমগীর।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট