1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলন শিক্ষার্থীদের জ্ঞান ভিত্তিক পারদর্শী হতে হবে লেখা পড়ায়ঃ মুসলেহ উদ্দিন বৃহত্তর দোহাজারীর উন্নয়ন: ঐক্যবদ্ধ প্রচেষ্টায় হতে পারে আগামীর অর্থনৈতিক ও পর্যটন হাব রাউজানে অস্ত্র গুলিসহ এক যুবক গ্রেফতার। “পিএমকে’র উদ্যোগে শ্যামলী জোনের যাত্রাবাড়ী শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কর্ণফুলীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন। রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থ দণ্ড, মেয়াদ উর্ত্তীণ মালামাল জব্দ। ফটিকছড়ির দৌলতপুর কিন্ডারগার্টেনের পরিচালক নজরুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত। চন্দনাইশে ৪ দিনব্যাপী বৈশাখী মেলা ও সম্মিলিত বর্ষবরণ উৎসব ১৪ এপ্রিল থেকে ১০১ সদস্যের উদযাপন কমিটির আহ্বায়ক এম এ হাশেম রাজু

ফটিকছড়িতে হেঁয়াকো ট্রাক ও পিকআপ চালক কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ নির্বাচন সম্পন্ন।।

  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি:

ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন হেঁয়াকো ট্রাক ও পিকআপ চালক কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ এর  ব্যবস্থাপনা কমিটির ত্রি- বার্ষিক নির্বাচন শনিবার ১৫ নভেম্বর সমিতির সকল সদস্যদের অংশ গ্রহনে উৎসব মূখর পরিবেশে শান্তি পূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। নির্বাচনে ৬ শত ১৪ জন ভোটারের মধ্যে ৫ শত  ২১ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।
নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ কামাল উদ্দিন(চেয়ার প্রতিক)৩৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফরিদ মিয়া (ছাতা প্রতিক) পেয়েছেন ১৪৮ ভোট। সহ- সভাপতি পদে মোহাম্মদ নবী (আনারস প্রতিক) ২৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবু তৈয়ব (দোয়াত- কলম প্রতিক) পেয়েছেন ২০৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে মোঃ আনিছ মিয়া(গোলাফ ফুল প্রতিক) ২৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো: আবুল হাসেম (হরিণ প্রতিক) পেয়েছেন ২৩৪ ভোট। এছাড়া
সদস্য পদে মো:শাহ আলম,মোহাম্মদ আরিফ ও মো: আবু তালেব নির্বাচিত হয়।
নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন,নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার মো: আবদুল শহিদ ভূঁঞা।এসময় নির্বাচনে দায়িত্বত সহকারী পরিদর্শক উপজেলা সমবায় অফিসের জেবল হোসেন ও মো: আব্দুল মান্নান এবং নির্বাচন কমিটি ও সমিতির সদস্য শাহ জাহান উপস্থিত ছিলেন। তাছাড়া সকাল থেকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী সহ সর্বস্তরের কয়েক শতাধিক বিভিন্ন শ্রেণীর লোকজন উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট