1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ, বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলন শিক্ষার্থীদের জ্ঞান ভিত্তিক পারদর্শী হতে হবে লেখা পড়ায়ঃ মুসলেহ উদ্দিন বৃহত্তর দোহাজারীর উন্নয়ন: ঐক্যবদ্ধ প্রচেষ্টায় হতে পারে আগামীর অর্থনৈতিক ও পর্যটন হাব রাউজানে অস্ত্র গুলিসহ এক যুবক গ্রেফতার। “পিএমকে’র উদ্যোগে শ্যামলী জোনের যাত্রাবাড়ী শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কর্ণফুলীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন। রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থ দণ্ড, মেয়াদ উর্ত্তীণ মালামাল জব্দ। ফটিকছড়ির দৌলতপুর কিন্ডারগার্টেনের পরিচালক নজরুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত।

রাজধানীতে বড় সমাবেশ করবে জামায়াত

  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

– রিপোর্টিং ডেস্ক : ২১ জুন সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চায় জামায়াত ডিএমপির কাছে আবেদন

স্বৈরাচার বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের জোয়ারে পতনের মুখে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পর থেকেই রাজপথে একের পর এক জনসভা করছে বিভিন্ন বিরোধী দল। এবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জনসভা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আওয়ামী শাসনের দীর্ঘ সময়জুড়ে ব্যাপক দমন-পীড়নের শিকার হওয়া এই দলটি এবার ঘুরে দাঁড়াতে চায় বলেই জানাচ্ছেন নেতৃত্বে থাকা ব্যক্তিরা। এরই অংশ হিসেবে আগামী ২১ জুন বিকেল ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করেছে দলটি।

শনিবার (৩১ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি জানান, “প্রাথমিকভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতির জন্য আমরা আবেদন করেছি। জনসভায় জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এবং সমমনা দলগুলোর নেতাদেরও আমন্ত্রণ জানানো হবে।”

উল্লেখ্য, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। এরপর রাজধানীতে ধারাবাহিকভাবে সমাবেশ করছে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল। তবে জামায়াত এখনো পর্যন্ত কোনো বড় ধরনের জনসমাবেশ করেনি।

সম্প্রতি মানবতাবিরোধী অপরাধের মামলায় খালাস পেয়ে মুক্তি পান জামায়াতের সিনিয়র নেতা এ টি এম আজহারুল ইসলাম। তার মুক্তির পরপরই শাহবাগ মোড়ে তাৎক্ষণিকভাবে সংবর্ধনা অনুষ্ঠান করে দলটি, যা জনমনে ব্যাপক সাড়া ফেলে।

২১ জুনের জনসভাকে ঘিরে দলটির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। এখন শুধু ডিএমপির অনুমতির অপেক্ষা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট