1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
অশান্ত রাউজানকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করতে মোমবাতি প্রতীকে ভোট দিনঃ ইলিয়াছ নূরী ধানের শীষের বিজয়েই গণতন্ত্র ও উন্নয়ন নিশ্চিত হবে- আমীর খসরু মাহমুদ চৌধুরী  চন্দনাইশে ধানের শীষের সমর্থনে ছাত্রদল নেতা আমিনুল ইসলামের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ সাতকানিয়া মহিলা মাদ্রাসায় ছবকদান অনুষ্ঠান সম্পন্ন। ফটিকছড়ি ভ্যাটার্ন ফুটবল এসোসিয়েশনের অভিষেক ও পূর্ণ মিলনী সম্পন্ন। ফটিকছড়ি আসনের বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীর এর সমর্থনে নির্বাচন পরিচালনা কমিটির সভা। রাউজান প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ ও বর্ষপঞ্জিকার মোড়ক উন্মোচন সম্পন্ন।।  সৈয়দ মইনুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী (ক.) খোশরোজ শরীফ সম্পন্ন। ফটিকছড়িতে প্রচারণায় জোয়ার এসেছে। আমি প্রতিশোধ নি না; নেব না- সরওয়ার আলমগীর। খুটাখালী দরবার শরীফে বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল সম্পন্ন।।

অশান্ত রাউজানকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করতে মোমবাতি প্রতীকে ভোট দিনঃ ইলিয়াছ নূরী

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 

রাউজান প্রতিনিধিঃ
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের বৃহত্তর সুন্নী জোটের মোমবাতি প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নূরীর সমর্থনে বিশাল পথসভা ও র‍্যালী করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাউজান পৌরসভা শাখা । গত ৭ ফেব্রুয়ারি শনিবার বিকালে রাউজান জলিল নগর বাস ষ্টেশন চত্ত্বরে পথ সভায় সভাপতিত্ব করেন রাউজান পৌরসভা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি আল্লামা সিরাজুল ইসলাম চিশতি। উপজেলা যুবসেনার সাধারণ সম্পাদক এম সাইফুল ইসলাম নেজামী ও রবিউল হোসাইন সুমনের যৌথ সঞ্চালনায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মজলুম জননেতা অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নূরী বলেছেন, অস্ত্রের ঝনঝনানিতে অশান্ত রাউজানকে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত, নিরাপদ উন্নত সমৃদ্ধ উপজেলা গড়তে মোমবাতি মার্কায় ভোট দিন। আমরা কোন দল মতের এজেন্ডা নয় বরং শ্রেষ্ঠ জীবনাদর্শ কুরআন সুন্নাহ’র আলোকে সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে অগ্রসর হচ্ছি। আমাকে যদি আপনারা নির্বাচিত করেন সব ধর্ম ও মতাদর্শের মানুষের সহাবস্থান নিশ্চিত করে সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে আমি এ রাউজানকে শিক্ষা-সংস্কৃতিতে সারা দেশে উদাহরণ হিসেবে দাঁড় করাবো। সভায় প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান জননেতা আল্লামা এম এ মতিন। বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবু নাছের তালুকদার, সাহিত্য ও সাংস্কৃতিক সচিব এনামুল হক সিদ্দিকী, মাওলানা ফজলুল করিম তালুকদার, মাওলানা মুক্তার আহমেদ রেজভী, মাওলানা দৌলত খান, মাওলানা শামসুল আলম নঈমী, আল্লামা হেলালী, মাওলানা আবুল কাশেম রেজভী, মাওলানা ফরিদুল আলম, কাজী মুহাম্মদ শফিউল আজম, হাসান সওদাগর তৈয়বী, কাজী আব্দুল্লাহ আর রায়হান, মাওলানা অলিউল্লাহ জিহাদী, মাওলানা মুছা আলকাদেরী, মুহাম্মদ ইসমাইল হোসেন, মুহাম্মদ আমান উল্লাহ আমান, মাওলানা সৈয়দ গোলাম কিবরিয়া, মাওলানা সরওয়ার উদ্দিন, মুহাম্মদ নাজিম উদ্দিন, আব্দুর রহমান বাবর, মুহাম্মদ শাহ আলম, দোস্ত মুহাম্মদ বাবুল, মাওলানা নেজাম উদ্দিন তৈয়বী, মুহাম্মদ তসলিম উদ্দিন বাদশা, আবুল কালাম আজাদ, মুহাম্মদ আলমগীর হোসাইন, মুহাম্মদ শাহেদুল আলম, মুহাম্মদ ফরহাদুল ইসলাম, মুহাম্মদ নুরুল হায়দার, কাজী মোজাম্মেল, এম এ রায়হান, কে এম আজাদ রানা, মুহাম্মদ আব্দুস সত্তার, মুহাম্মদ মোশাররফ হোসাইন, মুহাম্মদ রাশেদুল আলম, এম এ ছগির, মাওলানা শওকত হোসাইন, মুহাম্মদ এনামুল হক মুন্না, মুহাম্মদ মিনহাজ উদ্দিন, কাজী তাজুল ইসলাম আসিফ, মুহাম্মদ কায়েস উদ্দিন, মুহাম্মদ নাঈম উদ্দিন, মুহাম্মদ সাইফুল ইসলাম, আব্দুল করিম সিরাজী, মুহাম্মদ শওকত আলী, প্রমূখ। পথসভা শেষ জননেতা অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নূরীর নেতৃত্বে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট