নিজস্ব প্রতিনিধি :
জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা-২০২৬ এ চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক পর্যায়ে খানদীধি বহুমুখী উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। এ উপলক্ষে ২৫শে জুন ২০২৬খ্রি, বৃহস্পতিবার উপজেলা অডিটরিয়াম প্রাঙ্গনে চন্দনাইশ উপজেলা প্রশাসন কর্তৃক জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা ২০২৬ এর সনদ ও পুরস্কার বিতরণ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আবদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মিঠু চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভাঃপ্রাঃ), চন্দনাইশ, উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব বিপিন চন্দ্র রায়, জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা-২০২৬ এ বিভিন্ন ইভেন্টে শ্রেষ্ঠ নির্বাচিত প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার পুরস্কারপ্রাপ্ত সকল শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আবদুর রহমান এর কাছ থেকে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি পুরস্কার ও সনদ গ্রহণ করেন। খানদীঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভাঃপ্রাঃ) জনাব মোঃ আবুল বশর। এ সময় আরো উপস্থিত ছিলেন। সুচিয়া আরকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিকলু দাশ গুপ্ত, সাতবাড়িয়া শাহ্ আমানত (রাঃ) আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদুল হক, হাজী খলিল বদিউজ্জামান দাখিল মাদ্রাসার সুপার মৌলানা মোঃ মোজাহেরুল কাদের, কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের সহঃ প্রধান শিক্ষক দেবাশিষ অচার্য্য, বিকাশ চন্দ্র দে, কাজী মোহাম্মাদ সাইফুল্লাহ, বাবলা পাল প্রমুখ।