ফটিকছড়ি প্রতিনিধি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম - ২ ফটিকছড়ি আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সরওয়ার আলমগীর বলেছেন,কাল বৃহস্পতিবার অনুষ্টিতব্য সংসদ নির্বাচনের আগমূহুর্তে ফটিকছড়ির যুবদল নেতা নাসির উদ্দিন বিপ্লবকে গ্রেফতার ও দাঁতমারা ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন মেম্বারের বাড়ীতে তল্লাশীর নামে ভাংচুর করার কোন কারন দেখি না। নির্বাচনের মাত্র কয়েক ঘন্টা আগে এমন ঘটনায় আতঙ্কিত ভোটাররা।
বুধবার ১১ ফেব্রুয়ারী বিকালে তাৎক্ষিক এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
তিনি আরো বলেন,উপজেলার সুন্দরপুর, দাঁতমারা,পাইন্দং সহ বিভিন্ন ইউনিয়নে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে।
তিনি সংবাদ সম্মেলনে আরো বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় বহিরাগতদের আনাঘোনা দেখা যাচ্ছে। আর এক জন প্রার্থী ব্যালেট পেপার ছাপানো ও শীল তৈরী করেছে। এসব করে লাভ নেই। তিনি শান্তি পূর্ণভাবে সকল ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেবার আহবান জানিয়ে সকল প্রার্থীদের উদ্দেশ্যে বলেন জয়পরাজয় থাকবে। এটা মেনে নিয়ে শান্ত ও সুন্দর ফটিকছড়ি গড়তে ঐক্যবদ্ধ থাকুন।
তিনি আইন শৃঙ্খলার বাহিনীর তৎপরতা আরো বৃদ্ধি করে সুন্দর ভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য দাবী জানান।
শাহাজাদা সৈয়দ ওমর ফারুক,রাকিবুল আলম চৌধুরী,সাবেক চেয়ারম্যান শহিদুল আজম ও সিরাজ দ্দৌল্লাহ দুলালসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।