1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন। মাদক ও সন্ত্রাস নিমূলসহ আগামী ফটিকছড়ি হবে শান্তি,স্বস্তি ও উন্নয়নের- এমপি সরোয়ার আলমগীর বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চট্টগ্রাম জেলা অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত। চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ঋণ বিতরণ ও শুভ উদ্বোধন ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত হংকং-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। নবনির্বাচিত এমপি জসিম উদ্দিন এর সাথে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিনিময় মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে চন্দনাইশে ছাত্রদলের শোভাযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আলমগীরের নিজ অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ

আনোয়ারায় জায়গা-সম্পত্তি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একই পরিবারের তিনজন আহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

 

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা :

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া এলাকায় জায়গা-সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষে একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আহতদের মধ্যে থেকে আকতারুজ্জামান বাবু আনোয়ারা থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহারে উল্লেখ করা হয়, বাদী আকতারুজ্জামান বাবু ও তার পরিবার দীর্ঘদিন ধরে তাদের বৈধ মৌরশী সম্পত্তিতে বসবাস ও ভোগদখল করে আসছিলেন। কিন্তু প্রতিবেশী বিবাদী পক্ষ মোহাম্মদ কফিল, মোহাম্মদ হাকিম, আবুল কাসেম, দিলুয়ারা বেগম ও কুসুম আক্তার ওই সম্পত্তি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে নানা ধরনের অপতৎপরতা চালিয়ে আসছিল। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে কয়েকবার সালিশ-বৈঠক অনুষ্ঠিত হলেও বিবাদীরা সালিশের সিদ্ধান্ত অমান্য করে উগ্র আচরণ অব্যাহত রাখে। বাদীর অভিযোগ, গত ১৯ নভেম্বর (বুধবার) সন্ধ্যা ৬টার দিকে তিনি তার বসতঘরের উঠানে ফসলি জমির ধান মেশিনে নেওয়ার কাজ করছিলেন। এমন সময় বিবাদী আবুল কাসেম ও দিলুয়ারা বেগম অকারণে গালিগালাজ শুরু করলে তিনি প্রতিবাদ জানান। মুহূর্তেই পূর্ব থেকে উৎপেতে থাকা বিবাদী কফিল, হাকিম, কুসুম ও অন্যরা লোহার রড, ছোরা, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়ির উঠানে অনধিকার প্রবেশ করে এলোপাতাড়ি মারধর শুরু করে। হামলায় বাদীর শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফোলা ও জখম সৃষ্টি হয়। তার চিৎকারে মা ছালেহা খাতুন (৫০), বাবা আব্দুস সুবহান (৬৫) ও বোন হামিদা আক্তার (২৫) এগিয়ে আসলে বিবাদী পক্ষ তাদের ওপরও নৃশংস হামলা চালায়। এজাহারে আরও বলা হয় বিবাদী কফিল ধারালো অস্ত্র দিয়ে ছালেহা খাতুনকে আঘাত করে গুরুতর জখম করেন এবং তার বাম হাতের বাহু থেতলানো অবস্থায় জখম হয়। বিবাদী হাকিম কুস্তি করে ধাক্কা দিয়ে বয়স্ক আব্দুস সুবহানকে ফেলে দেন, এতে তার শরীরের বিভিন্ন স্থানে হাড়ভাঙা ও রক্তাক্ত জখম হয়, বিশেষ করে ডান হাতের কনুইতে গুরুতর ক্ষত তৈরি হয়। বিবাদী আবুল কাসেম গাছের বাটাম দিয়ে বাদীর পিঠ ও কোমরে আঘাত করে। পরে হাকিম বাদীকে গলা টিপে হত্যার চেষ্টা চালায় বলে এজাহারে উল্লেখ রয়েছে। বিবাদী দিলুয়ারা বেগম ও কুসুম আকতার লাঠিসোটা দিয়ে হামিদা আক্তারকে মারধর করে জখম করে। হামলার এক পর্যায়ে বিবাদী পক্ষ প্রাণনাশের হুমকি দিয়ে বলে যে, আইনের আশ্রয় নিলে পুরো পরিবারকে হত্যা করা হবে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এজাহারে ঘটনার ভিডিও ফুটেজ ও চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র পুলিশকে জমা দেওয়া হয়েছে বলে বাদী জানান। আনোয়ারা থানা পুলিশ জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট