1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০২ বার পড়া হয়েছে

 

রাউজান প্রতিনিধিঃ
রাউজানে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ মুজিব (৫৫) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছে। বুধবার ২৫ ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে ৭ টায় এ ঘটনাটি ঘটে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের অলিমিয়ার হাট এলাকায়। ২০২৪ সালের ৫ আগষ্ট পর এই পযর্ন্ত ২১ জনের মৃত্যুর ঘটনা ঘটে। তৎমধ্যে বর্তমান সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সমর্থিত নেতাকর্মী রয়েছে ১৩ জন, আওয়ামী লীগের ৫ জন, তিনজন সাবেক সংসদ সদস্য বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার অনুসারী। স্থানীয় লোকজন জানান, যুবদল কর্মী মুজিব অলিমিয়াহাট বাজারের স্থানীয় ফারুক নামে এক ফলের দোকানে বাড়ি থেকে ইফতার করে আড্ডা দিচ্ছিল। এসময় অজ্ঞাত অস্ত্রধারী দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি করে তাঁকে লক্ষ্যে করে। এসময় তাঁর বুকে একটি ও কপালে একটিসহ তিনটি গুলিবিদ্ধ হয় তাঁর শরীরে। গুলি করে চার সন্ত্রাসী দুইটি মোটরসাইকেল যোগে রাউজান নোয়াপাড়া সেকশন- ২ সড়ক দিয়ে পালিয়ে যায়। আশংকাজনক অবস্থায় গুলিবিদ্ধ যুবদল কর্মীকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। হাসপাতালে লাশের পাশে বিলাপ করতে করতে স্ত্রী শানু আক্তার সমকালকে বলেন, আমার স্বামীর সাথে কাহারো কোন বিরোধ ছিল না। আমার স্বামী রাউজানের নির্বাচিত সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর রাজনীতি করতেন। আওয়ামী লীগ সরকারের আমলে আমার স্বামীকে বিএনপি করার অপরাধে মারধর করেছিল একবার। গুলিতে নিহত মোহাম্মদ মুজিব পূর্ব গুজরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আওলা পিতা বাড়ির মৃত আব্দুল মোনাফের পুত্র। তিনি দুই ছেলে সন্তানের জনক।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, গুলিতে একজনের মৃত্যু র ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। অপরাধীদের আটকে সর্বোচ্চ চেষ্টা করবে পুলিশ। অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে নয়, বিবেচনা করা হবে অপরাধী হিসেবে।

উল্লেখ যে, ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি রাউজানে মুহাম্মদ হাসান (৩৫) নামে এক যুবলীগ কর্মীকে ঘর থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করে একদল মুখোশধারী দুর্বৃত্তরা। এ ঘটনার মধ্যদিয়ে শুরু হয় রাউজানে খুনোখুনির সূত্রপাত ঘটে। বিএনপির দুই নেতার কর্মীদের আধিপত্য বিস্তার ও মাটি কাটার নিয়ে সংঘর্ষ হয় অর্ধশত। গত ১৯ মাসে ২১ জনের মৃত্যুর ঘটনা ও ৩৮টি গুলিবিদ্ধের ঘটনা দেশের মধ্যে আলোচিত উপজেলা রাউজান। এসব ঘটনার মধ্যে বেশি আলোচিত হয়ে উঠে বিএনপি নেতা আবদুল হাকিম, যুবদল নেতা কমর উদ্দিন জিতু, নূরুল আলম বকুল, মো. জাফর, ব্যবসায়ী আবদুল্লাহ মানিক, যুবদল নেতা নুরুল আলম, যুবদল কর্মী ইব্রাহিম হত্যাকাণ্ড। প্রকাশ্যদিবালোকে এসব হত্যা বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব বিব্রত হয়ে সাংগঠনিক ব্যবস্থাও নিয়ে ছিল। কিন্ত রক্তের হরি খেলা বন্ধ করতে পারেনি কোন রাজনৈতিক নেতা বা প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা। ১২ ফেব্রুয়ারী নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী কঠোর বার্তা দিয়েছেন রাউজানে অস্ত্রের ঝরঝরানি চলবে না। যেকোনো ভাবে বন্ধ করব সন্ত্রাস নৈরাজ্য। নির্বাচিত হয়ে আবারও খুনের ঘটনা ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে আলোচিত এ উপজেলায়।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট