1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

চন্দনাইশ প্রতিনিধি
মানুষের দুর্দিন লাঘবে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’। দোহাজারী পৌরসভার দিয়াকুল এলাকায় বৃহস্পতিবার দুপুরে ১১টি ভিন্ন ভিন্ন স্পটে অসহায় ও দুস্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে মোট ১৮০০ পরিবারের মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।

ফাউন্ডেশনের সভাপতি হাজী মোহাম্মদ জামাল উদ্দিন সওদাগর-এর নেতৃত্বে এবং তাঁর পরিবারের সদস্যদের সক্রিয় অংশগ্রহণে এই বিশাল মানবিক কার্যক্রম পরিচালিত হয়। সংগঠনের স্বেচ্ছাসেবকরা এ পর্যন্ত দোহাজারী পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারে সরাসরি এলাকা ও পাড়ায় পাড়ায় গিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রীর উপহার তুলে দেন।

ত্রাণ বিতরণকালে ফাউন্ডেশনের সভাপতি হাজী মোহাম্মদ জামাল উদ্দিন সওদাগর বলেন, “মরহুম হাজী ইউছুফ সওদাগর আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর দেখানো পথ অনুসরণ করেই আমাদের এই ফাউন্ডেশন সমাজের অসহায় ও বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। আমাদের আজকের এই প্রচেষ্টার মূল লক্ষ্য হলো, এলাকার কোনো মানুষ যেন না খেয়ে না থাকেন।” ত্রাণ বিতরণ কর্মসূচিতে ফাউন্ডেশনের শীর্ষ নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি কার্যক্রমটিকে আরও প্রাণবন্ত করে তোলে। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মোঃ আলমগীর, সহ-সভাপতি দিদারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আজম উদ্দীন চিশতী। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সিরাজুল ইসলাম, পলাশ দত্ত, আবুল খায়ের, মোক্তার আহমদ, আবদুল আলম, সাইফুদ্দীন, বাদশা মিয়া, মনজুর আলম, জাহাঙ্গীর, এনাম, সেলিম এবং নওশা মিয়াসহ আরো অনেকেই। ত্রাণ সামগ্রী হাতে পেয়ে স্থানীয় এলাকাবাসী ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট