1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ 946175811784769330 ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ Betrepublic Casino App: Online-Casino Spielen auf Deutsch পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

এসএম রাশেদ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার মানবিক সংগঠন ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড-এর সার্বিক সহযোগিতায় দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। “স্বাস্থ্যসেবা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া”র প্রত্যয় নিয়ে গত ২৫ জুলাই শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হাজারী দিঘীরপাড় সংলগ্ন মাঠে এই সেবা কর্মসূচি পালিত হয়। দিনব্যাপী এই ক্যাম্পে দোহাজারী পৌরসভার ১ নম্বর থেকে ৯ নম্বর ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত, গরীব ও অসহায় প্রায় দুই হাজার বিভিন্ন রোগে আক্রান্ত মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের ডাইরেক্টর ডা. মো. ইয়াসিন সাকিবের নেতৃত্বে প্রায় ৫০ জনের অধিক বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের একটি প্রতিনিধি দল রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।

একসঙ্গে এতজন বিশেষজ্ঞ চিকিৎসককে কাছে পেয়ে এবং সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন সাধারণ রোগীরা। চিকিৎসা নিতে আসা দূরদূরান্তের রোগীরা জানান, এমন সেবামূলক আয়োজন তাদের মতো সাধারণ মানুষের জন্য অনেক বড় পাওয়া।

অনুষ্ঠানে মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব জামাল উদ্দিন বলেন, “দরিদ্র ও বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের সংগঠনের মূল লক্ষ্য। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে কোনো অসহায় মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে না। মানবসেবার এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, “আমার মরহুম পিতার আত্মার মাগফিরাতের জন্য সবাই দোয়া করবেন।” এ সময় তিনি জানান, অতীতেও তাঁরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও জনকল্যাণমূলক কাজে সাধারণ মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবেন।

ক্যাম্পে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের সহ-সভাপতি দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আজম উদ্দিন চিশতী, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলমগীর, দোহাজারী কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন এবং সাতবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার। এছাড়া পলাশ দত্ত ও মোহাম্মদ সালাউদ্দিন হিরোসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম তদারকি ও উদ্বুদ্ধ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট