1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ Betrepublic Casino App: Online-Casino Spielen auf Deutsch পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা দোহাজারীতে ৪নং ওয়ার্ড দুবাই প্রবাসী ফোরামের মানবিক ত্রাণ বিতরণ সম্পন্ন আর্তমানবতার সেবায় বন্যার্থদের পাশে দাঁড়ালেন প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস

ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

 

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
মধ্যপ্রাচ্য-ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ওমানের মেজবান, মিলন মেলা ও সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও চট্টগ্রাম সমিতি ওমানের যুগ্ম সাধারণ সম্পাদক সিআইপি পারভেজ মোহাম্মদ আমান উল্লাহ চৌধুরী বাবলুর জন্মদিন জমকালো অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। ২১ জুলাই রাতে মাস্কাটের রুই আল ফালাহ হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আহ্বায়ক মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে এবং মোহাম্মদ নুরুন্নবী শাহজাহানের সঞ্চালনায় বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি ওমানের অর্থ সম্পাদক সিআইপি মোহাম্মদ নাছির উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম সমিতি ওমানের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ ফজল বারী, মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ ইমরান খান, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ শরীফ উদ্দিন, মোহাম্মদ সোলাইমান সুমন, মোহাম্মদ আহসান উল্লাহ, মোহাম্মদ মোরশেদুল আলম, আহমদ উল্লাহ হাসান, মোহাম্মদ আবু সাইদ, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ ফজলুল হক, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ নাজিম উদ্দীন, মোহাম্মদ বাবুল চৌধুরী রাজু, মোহাম্মদ শফিউল আজম, মোহাম্মদ বাবর বাঙালী, মোহাম্মদ জমিল উদ্দিন, মোহাম্মদ সাহেদুল আলম, মোহাম্মদ আবু হান্নান, মোহাম্মদ মিশুক মিয়া, মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ ফারুক এবং মোহাম্মদ আজিজ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মোহাম্মদ জাহেদ। পরে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ নওশাদুল হক আল কাদেরী।
বক্তারা বলেন, মধ্যপ্রাচ্য-ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ওমান শুধু প্রবাসীদের ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করেই নয়, মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণের উদ্যোগকে তারা অত্যন্ত প্রশংসনীয় ও মানবিক কাজ হিসেবে উল্লেখ করেন।
শেষে সিআইপি পারভেজ মোহাম্মদ আমান উল্লাহ চৌধুরী বাবলুর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট