1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন। মাদক ও সন্ত্রাস নিমূলসহ আগামী ফটিকছড়ি হবে শান্তি,স্বস্তি ও উন্নয়নের- এমপি সরোয়ার আলমগীর বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চট্টগ্রাম জেলা অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত। চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ঋণ বিতরণ ও শুভ উদ্বোধন ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত হংকং-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। নবনির্বাচিত এমপি জসিম উদ্দিন এর সাথে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিনিময় মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে চন্দনাইশে ছাত্রদলের শোভাযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আলমগীরের নিজ অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ

আনোয়ারায় সেনাবাহিনীর হাতে ৩১ রোহিঙ্গা আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

আনোয়ারা সংবাদদাতা:

চট্টগ্রামের আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে ৩১ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমরা এলাকার টানেল সার্ভিস এরিয়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, আনোয়ারা আর্মি ক্যাম্প (৩৮ এডি রেজিমেন্ট) এর পেট্রোল টিম, ওয়ারেন্ট অফিসার গানার আল আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ১৪ জন প্রাপ্তবয়স্কসহ ৩১ জন রোহিঙ্গাকে আটক করে। আটককৃতরা প্রাপ্তবয়স্করা হলেন, মোঃ আমিন (৩৩ ), ইমাম হোসেন (৩১), রুহুল আমিন (২৮), মোবারক হোসেন (১৮), মোঃ করিম (৩০), মোহাম্মদ হোসেন (২৫), হুজাইফা (২৬), আনোয়ারা (২৭), উম্মে সালমা (২৪), হাসিনা (৩০), রেহেনা (১৩), রশিদা (৩৩), সুমাইয়া (১৮), শহিদা (২৩ )। আটককৃতদের মধ্যে নারী-পুরুষ ছাড়াও একাধিক অপ্রাপ্তবয়স্ক রয়েছে।
তারা দুই দিন আগে একজন দালালের সহায়তায় ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসে। ৭টি পরিবার থেকে মোট ৬১ হাজার ৫০০ টাকা গ্রহণ করে ওই দালাল তাদের নৌকাযোগে আনোয়ারায় নিয়ে আসে। পরিকল্পনা অনুযায়ী তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে চট্টগ্রাম ও ঢাকা শহরে গিয়ে স্থানীয় নাগরিকদের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করছিল।

আটক রোহিঙ্গাদের কর্ণফুলী টানেল রক্ষণাবেক্ষণ ইউনিটের নৌবাহিনী ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। নৌবাহিনী উর্ধ্বতন সদর দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট