1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন। মাদক ও সন্ত্রাস নিমূলসহ আগামী ফটিকছড়ি হবে শান্তি,স্বস্তি ও উন্নয়নের- এমপি সরোয়ার আলমগীর বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চট্টগ্রাম জেলা অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত। চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ঋণ বিতরণ ও শুভ উদ্বোধন ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত হংকং-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। নবনির্বাচিত এমপি জসিম উদ্দিন এর সাথে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিনিময় মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে চন্দনাইশে ছাত্রদলের শোভাযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আলমগীরের নিজ অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ

আনোয়ারা আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে প্রতিনিধি সম্মেলন।

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

 

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা :

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে শিক্ষক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার ডায়মন্ড পার্ক কমিউনিটি সেন্টারে শিক্ষকদের নিয়ে  এ সম্মেলন শুরু হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি এতে উপস্থিত হয়ে শিক্ষা উন্নয়ন, নৈতিক শিক্ষা বিস্তার, শিক্ষক সমাজের অধিকার রক্ষা এবং সমাজ সংস্কারে শিক্ষকের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা মঈনুদ্দিন। তিনি বলেন, “শিক্ষক সমাজ জাতি গঠনের মূল কারিগর। শিক্ষকদের সম্মান, সুরক্ষা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। শিক্ষকরা ঐক্যবদ্ধ হলে জাতির উন্নয়ন ত্বরান্বিত হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলার নায়েবে আমির অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ। তিনি শিক্ষকদের বর্তমান চ্যালেঞ্জ, নৈতিক মূল্যবোধের অবক্ষয় রোধ এবং শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে শিক্ষকদের ভূমিকার ওপর আলোকপাত করেন। তিনি বলেন, শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠা না হলে দেশের শিক্ষা কাঠামো মজবুত হবে না। শিক্ষকদের উন্নয়ন ছাড়া একটি দক্ষ ও মানবিক সমাজ গঠন সম্ভব নয়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও শিক্ষাবিদ অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী। তিনি বর্তমান শিক্ষা ব্যবস্থার দুর্বল দিক, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন এবং মেধাবী শিক্ষার্থীদের পাঠদান নিয়ে নানা দিক তুলে ধরেন। তিনি আরও বলেন, শিক্ষকরা জাতির মস্তিষ্ক। তাদের দাবিদাওয়া, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা হবে আমার অঙ্গীকার। এজন্য নীতি-নৈতিকতার ভিত্তিতে শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলার আমির, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আব্দুল গণি। তিনি মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে শিক্ষকদের ভূমিকা স্মরণ করিয়ে দিয়ে বলেন, শিক্ষকদের হাত ধরেই দেশ সঠিক পথে এগোবে। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত হতে পারে না।এছাড়াও আরও বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলার সাবেক আমির মাষ্টার মনসুর আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল হাসান খোকা, সহকারী সেক্রেটারি মোহাম্মদ শহীদুল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি নাছির উদ্দিন শাহসহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনে বক্তারা শিক্ষকদের আর্থিক নিরাপত্তা, শিক্ষা প্রতিষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের নৈতিকতা চর্চার প্রতি গুরুত্ব আরোপ এবং শিক্ষা ব্যবস্থার সমন্বিত সংস্কারের দাবি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট