1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন। মাদক ও সন্ত্রাস নিমূলসহ আগামী ফটিকছড়ি হবে শান্তি,স্বস্তি ও উন্নয়নের- এমপি সরোয়ার আলমগীর বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চট্টগ্রাম জেলা অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত। চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ঋণ বিতরণ ও শুভ উদ্বোধন ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত হংকং-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। নবনির্বাচিত এমপি জসিম উদ্দিন এর সাথে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিনিময় মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে চন্দনাইশে ছাত্রদলের শোভাযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আলমগীরের নিজ অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ

আনোয়ারা-কর্ণফুলীতে এনসিপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর মতবিনিময় সভা।

  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

 

কর্ণফুলী(চট্টগ্রাম)প্রতিনিধি::
কৃষিবান্ধব, শিল্পবান্ধব আনোয়ারা গড়ার আশ্বাস, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র চট্টগ্রাম মহানগর সমন্বয়কারী সদস্য, মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী ও চট্টগ্রাম-১৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ রিদুয়ান হৃদয়ের সাথে আনোয়ারা ও কর্ণফুলীতে কর্মরত বিভিন্ন পত্রিকার প্রতিনিধি ও সংবাদদাতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ০৭টায় উপজেলার কালাবিবির দিঘিস্থ একটি রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় এনসিপি নেতা রিদুয়ান হৃদয় বলেন, আমরা ৭১কেও ধারণ করি, ২৪কেও ধারণ করি তবে ৭১ ও ২৪কে বিক্রি করে যারা পকেট ভারি করেছে তাদের ঘৃণা করি। গত জুলাই অভ্যুত্থানে এসব চেতনা ব্যবসায়ীদের কবর রচনা করা হয়েছে। আগামীর বাংলাদেশ তরুণ-যুবক নতুন প্রজন্মের বাংলাদেশ। তরুণ প্রজন্ম দেশের ক্ষমতায় আসীন হলে এদেশে প্রকৃত উন্নয়ন সম্ভব হবে। এসময় দলীয় মনোনয়ন পেয়ে চট্টগ্রাম-১৩ আসন থেকে সাংসদ নির্বাচিত হলে তিনি আনোয়ারা-কর্ণফুলীকে শিল্পবান্ধব-কৃষিবান্ধব উপজেলা হিসেবে গঠন করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র চট্টগ্রাম দক্ষিণ জেলা যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, কর্ণফুলী সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ইমরান হোসেন তারা, জাতীয় যুব শক্তি সংগঠক সৈয়দ মামুনুর রশিদ। উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা সমন্বয় কমিটির সদস্য কাজী জাবেদ, আনোয়ারা উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী মাহমুদুল হাসান, কর্ণফুলী সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী আরেফিন সুমন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট