1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন। মাদক ও সন্ত্রাস নিমূলসহ আগামী ফটিকছড়ি হবে শান্তি,স্বস্তি ও উন্নয়নের- এমপি সরোয়ার আলমগীর বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চট্টগ্রাম জেলা অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত। চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ঋণ বিতরণ ও শুভ উদ্বোধন ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত হংকং-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। নবনির্বাচিত এমপি জসিম উদ্দিন এর সাথে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিনিময় মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে চন্দনাইশে ছাত্রদলের শোভাযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আলমগীরের নিজ অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ

আনোয়ারা সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় চিকিৎসা  সেবা প্রদান। 

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

 

আনোয়ারা সংবাদ দাতা :
আনোয়ারায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা, খতনা ও ওষুধ প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) আনোয়ারা সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় রেহেনা-সিরাজ মেডিক্যাল সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে সকাল ৯টা থেকে উপজেলার হাইলধর এলাকায় এ কার্যক্রম শুরু হয়।  আনোয়ারা সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ হাবিবউল্লাহ বলেন, দিনব্যাপী চিকিৎসা সেবা কার্যক্রমে অংশ নেন আনোয়ারা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি গ্যাস্ট্রোলজিস্ট ডা. জসিম উদ্দিন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ শাহাদাত, গাইনি বিশেষজ্ঞ ডা. সানজিদা সিদ্দিকা শিমু, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. কামরুল হাসান, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা.সামিরা মাহমুদসহ অনেকে।
সকাল থেকে শুরু হওয়া দিনব্যাপী চিকিৎসা সেবা কার্যক্রমে ৫ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা, ওষুধ প্রদান ও ৫০ জনকে সুন্নতে খতনা করা হয়।  রেহেনা-সিরাজ মেডিক্যাল সেন্টারের প্রতিষ্ঠাতা ও আনোয়ারা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা রাশেদ আলী জানান, এলাকায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে নামমাত্র খরচে বিশেষজ্ঞ ডাক্তার সেবা প্রদানের জন্য রেহেনা-সিরাজ মেডিক্যাল সেন্টারের প্রতিষ্ঠাতা করা হয়েছে এখানে মাত্র ৫০ টাকা দিয়ে সাধারণ মানুষ বিশেষজ্ঞ চিকিৎসা সেবা নিতে পারবে।
বিকেলে রেহেনা-সিরাজ মেডিক্যাল সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্থার সভাপতি ডা. জসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি, ফরিদ উদ্দিনসহ সংস্থার কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট