1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন। মাদক ও সন্ত্রাস নিমূলসহ আগামী ফটিকছড়ি হবে শান্তি,স্বস্তি ও উন্নয়নের- এমপি সরোয়ার আলমগীর বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চট্টগ্রাম জেলা অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত। চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ঋণ বিতরণ ও শুভ উদ্বোধন ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত হংকং-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। নবনির্বাচিত এমপি জসিম উদ্দিন এর সাথে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিনিময় মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে চন্দনাইশে ছাত্রদলের শোভাযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আলমগীরের নিজ অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ

আবুধাবী থেকে ওমরা হজ্বে যাবার সময় দূর্ঘটনায় ফটিকছড়ির রাফিয়া’র মৃত্যু। রিয়াদে দাফন সম্পন্ন।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি প্রদেশ থেকে ওমরা হজ্ব আদায়ের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার পথে রিয়াদের প্রবেশ মুখে সড়ক দুর্ঘটনায় রাফিয়া (১৫) নামে এক কিশোরী নিহত হয়েছে। গত রবিবার ২১ ডিসেম্বর ভোরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সোমবার ২২ ডিসেম্বর রিয়াদ মোজামিয়ায় নামক স্থানে রিয়াদের স্থানীয় সময় বাদে আছর জানাযার নামাজ শেষে রাফিয়াকে দাফন  করা হয়েছে।
নিহত কিশোরী চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ৫নং ওয়ার্ড পরান চৌধুরী বাড়ীর সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আইয়ুবের কনিষ্ট মেয়ে এবং লন্ডন প্রবাসী লীম ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদুর রহমানের ভাতিজী।
পরিবার সূত্রে জানা যায়,নিহতের বাবা আইয়ুব গাড়ি চালিয়ে আবুধাবি থেকে সড়কপথে সৌদি আরব প্রবেশের পর রিয়াদের প্রবেশ মুখে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় রাফি গাড়ি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার সময় গাড়িতে পরিবারের মোট সাতজন সদস্য ছিলেন। আহতরা বর্তমানে মোজামিয়া নামক স্হানে মেডিকেলে চিকিৎসাধীন।
নিহতের চাচা লন্ডন প্রবাসী মাসুদুর রহমান জানান,দুর্ঘটনায় পরিবারের অন্যান্য সদস্যও আহত হয়েছেন। আহতদের মধ্যে রাফিয়া’র মা ও দুই বোন বর্তমানে রিয়াদের মোজামিয়া নামক একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে আইয়ুব ও অপর এক সন্তান অক্ষত রয়েছে বলে তিনি জানান।
এদিকে সৌদি আরবের রিয়াদে অবস্থানরত বাংলাদেশিদের কাছে সহযোগিতার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। ঘটনায় স্বজন,প্রতিবেশী ও  প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট