1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন। মাদক ও সন্ত্রাস নিমূলসহ আগামী ফটিকছড়ি হবে শান্তি,স্বস্তি ও উন্নয়নের- এমপি সরোয়ার আলমগীর বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চট্টগ্রাম জেলা অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত। চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ঋণ বিতরণ ও শুভ উদ্বোধন ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত হংকং-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। নবনির্বাচিত এমপি জসিম উদ্দিন এর সাথে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিনিময় মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে চন্দনাইশে ছাত্রদলের শোভাযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আলমগীরের নিজ অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ

ওমানে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ফটিকছড়ির ৩ জন নিহত। আহত-৩।

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

সালতানাত অব ওমানে পরিবার নিয়ে বসবাসরত চট্টগ্রামের ফটিকছড়ির একই পরিবারের সাকিবুল হাসান সবুজ,তার মা বিলকিছ আকতার ও সবুজের বোন জামাই মোহাম্মদ দিদারুল আলমসহ ৩ জনের সড়ক দূর্ঘটনায় মর্মান্তিক ভাবে নিহত হয়েছে।
এ সময় গুরুতর আহত হয়েছেন আরো ৩ জন। এর মধ্যে তার স্ত্রী উম্মে সালমা রিতা আশংকা জনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
এঘটনায় এলাকায় শেকের ছায়া নেমে আসে।
শনিবার ১০ জানুয়ারী সকালে নিহতদের বাড়ীতে গেলে দেখা যায় তাদের বসত ঘর তালা বদ্ধ। পাশের ঘরের রয়েছে নিহত সবুজের চাচা জানে আলম তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন,ওমানে রাজধানী মাস্কাটের হামিয়ার স্ব-পরিবারে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া গ্রামের বাসিন্দা প্রবাসী শফিউল আলম বসবাস করেন। তার স্ত্রী,একমাত্র ছেলে,২ মেয়ে,পুত্র বধূ,নাতিন ও বড় মেয়ের জামতাসহ। তৎ মধ্যে বড় মেয়েকে বিবাহ দেয় পার্শ্ববর্তী হারুয়ালছড়ি ইউনিয়নের পাটিয়ালছড়ি গ্রামে সে দূর্ঘটনায় নিহত দিদারের স্ত্রী। গোল্ডেন ভিসাধারী শফিউল আলম ছাড়া পরিবারের সকলে দেশে এসে গত ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ওমান চলে যায়।
গত বুধবার সকালে ৭ জানুয়ারী ওমানের সালালাহ এলাকায় হযরত আয়ুব নবীর মাজার সহ বিভিন্ন সাহাবার মাজার জেয়ারত করতে বের হন শফিউল আলমের পুত্র সাকিবুল হাসান সবুজ(২৪)তার মা বিলকিছ আকতার (৪০),তার স্ত্রী উম্মে সালমা রিতা(২২) ও তার বোন জামাই মোহাম্মদ দিদারুল আলম (৩০),সাথি আকতার(১৪) ও তাইবা(৩) নামের এক শিশু সহ গাড়ী নিয়ে বের হয়ে জেয়ারতে। ফেরার সময় বাংলাদেশ সময় গত শুক্রবার ৯ জানুয়ারী রাতে সালালাহ এলাকার তামরীদ সড়কে তাদের বহনকারী গাড়িটির সামনে একটি উট পড়লে গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দুর্ঘটনার কবলে পড়ে।
এতে ঘটনাস্থলেই প্রাণ হারান শফিউল আলমের পুত্র সাকিবুল হাসান সবুজ,তার মা বিলকিছ বেগম ও বোন জামাই মোহাম্মদ দিদারুল আলম। এ ঘটনায়
নিহত সবুজের স্ত্রী উম্মে সালমা রিতা,ও একমাত্র শিশু তাইবা(৩) ও বোন সাথী আকতার চিকিৎসাধীন। তবে আহত রিতার অবস্থা আশংকা জনক।
নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানোর প্রস্তুতি চলছে। একসঙ্গে একই পরিবারের তিনজনের এমন মর্মান্তিক মৃত্যুতে ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট