1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাউছুল আজম সৈয়দ গোলামুর রহমান (কঃ) এর ৯০ তম ওরশ শরীফ গাউছিয়া রহমান মঞ্জিলের কর্মসূচী শেষে আখেরি মোনাজাতে লাখো ভক্তের অংশ গ্রহণ। ফটিকছড়িতে  ইটভাটার মাটি কাটার গর্তে পড়ে দুই শিশুর করুন মৃত্যু। ফটিকছড়িতে ডায়গনস্টিক সেন্টারের তালাবদ্ধ কক্ষে যুবকের লাশ। পিএমকে’র উদ্যোগে মাস ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প শুভ উদ্বোধন “ সংসদ সদস্য সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি বার অ্যাসোসিয়েশনের সংবর্ধনা। ফটিকছড়িতে মাটি কাটার অপরাধে অর্থদণ্ড আদায়। দোহাজারীর সাবেক কমিশনার আলহাজ্ব আলমগীরের মাতার ইন্তেকাল মানিকছড়িতে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন ও পেইন্টার সম্মেলন অনুষ্ঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা ও সদর দপ্তর। অন্যকে দোষারোপ করার প্রবণতা থেকে বের হয়ে আসুন- ভূজপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান। ফটিকছড়িতে লাশ বাড়ীতে নিয়ে যেতে বাধা। আহত-৩।

গাউছুল আজম সৈয়দ গোলামুর রহমান (কঃ) এর ৯০ তম ওরশ শরীফ গাউছিয়া রহমান মঞ্জিলের কর্মসূচী শেষে আখেরি মোনাজাতে লাখো ভক্তের অংশ গ্রহণ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম, ফটিকছড়ি:

উপমহাদেশের প্রখ্যাত অলিয়ে‌ কামেল মহান ত্বরিকায়ে‌ মাইজভান্ডারীয়ার প্রবর্তক আধ্যাত্মিক সাধক হযরত গাউসুল আজম শাহসূফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান (কঃ) আল হাছানী,ওয়াল হোছাইনী,আল মাইজভান্ডারী; প্রকাশ- বাবা ভান্ডারী কেবলার ৯০ তম ৩ দিন ব্যাপী পবিত্র বার্ষিক ওরশ শরীফের প্রধান দিবস রবিবার ৫ এপ্রিল গাউছিয়া রহমান মঞ্জিলের উদ্যোগে মহাসমারোহে ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে গাউছিয়া রহমান মঞ্জিল বাদে ফজর বাবা ভান্ডারীর (ক.) রওজা শরীফে গোসল,খতমে কোরআন,খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল,জিকির,আজগার ও আলোচনা সভার আয়োজন করেন।  সবশেষে মুসলিম উম্মাহর ও বিশ্বের সমস্ত মানুষের জন্য সুখ শান্তি কামনা করে আখেরী মোনাজাতের পর ও তবারুক বিতরন করেন।
ওরশ শরীফের প্রধান দিবসে অগণিত ভক্তদের পদচারণায় নাজিরহাট হতে মাইজভান্ডার দরবার শরীফ পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার সড়ক জনারণ্যে পরিণত হয়। তবে অন্যান্য বছরের চেয়ে এবার ভক্তদের উপস্থিতি ছিল বেশী।
আগত ভক্তদের যানবাহন গুলো সারিবদ্ধ ভাবে মাইজভান্ডার সড়ক সহ নাজিরহাট এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহা সড়কের হাটহাজারীর কাটিরহাট হতে ফটিকছড়ির চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক, মাইজভান্ডার – বিনাজুড়ী সড়কের কয়েক কিলোমিটার জুড়ে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের মাঠে রাখা সহ দরবার শরীফে প্রবেশের চারিদিকের ছোট ছোট বিভিন্ন সড়কে ও ভক্তদের নিয়ে আসা যানবাহন দেখা যায়।
আগত ভক্তদের জন্য অস্থায়ীভাবে নির্মাণ করা ক্যাম্প গুলোতে উৎসাহের সহিত ভক্তরা অবস্থান করতে দেখা যায়। আর বার্ষিক ওরশ উপলক্ষে স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে ভক্তরা তাদের নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রী ক্রয় করতে দেখা যায়।
লাখো ভক্তের সার্বিক নিরাপত্তায় ফটিকছড়ি থানা পুলিশ ও নাজিরহাট হাইওয়ে পুলিশ এবং গাউছিয়া রহমান মঞ্জিলের সেচ্ছা সেবকরা আইন শৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত ছিল। ওরশ শরীফের সমাপনীতে দিন থেকে রাত পর্যন্ত লাখো ভক্তদের সমাগমের দরবার শরীফে প্রচন্ড ভিড় ছিল।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তরা হযরত শাহছুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান (ক:) আল-হাছানী আল-মাইজভান্ডারী প্রকাশ বাবা ভান্ডারীর রওজা সহ অন্যান্য রওজা গুলোতে জিকির আজগর ও কোরআন শরীফ এবং অজিফা পাঠ শেষে জিকির করে জেয়ারতের মাধ্যমে নিজ নিজ মনোবাসনা পূরণের জন্য মহান রাব্বুল আলামীনের নিকট ফরিয়াদে মশগুল ছিল। তাছাড়া আগত ভক্ত-আশেকরা গাউছিয়া রহমান মঞ্জিলে সারিবদ্ধভাবে সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব শাহছুফি মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল হাচানী-আল মাইজভান্ডারী (ম:জি:আ:) সাথে সাক্ষাত করে দোয়া কামনা করতে দেখা যায়। সকল কর্মসূচী শেষে সকল উম্মাহর সুখ, শান্তি,সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন, সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব শাহছুফি মাওলানা ছৈয়দ মুজিবুল বশর আল হাচানী-আল মাইজভান্ডারী (ম:জি:আ:)। এ সময় শাহজাদা সৈয়দ নুরুল বশর মাইজভান্ডারী সহ লাখো আশেকানে ভক্তরা মোনাজাতে অংশ গ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট