1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

ফটিকছড়িতে ডায়গনস্টিক সেন্টারের তালাবদ্ধ কক্ষে যুবকের লাশ।

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন হেয়াঁকো বাজারে পল্লী  ডায়গনস্টিক সেন্টারের তালাবদ্ধ কক্ষ থেকে রাশেদুল আনোয়ার (২৫) নামে এক ছাত্রদল নেতার লাশ উদ্ধার করা হয়েছে। এসময় অচেতন অবস্থায় মো.আরমান (২৬) নামে আরও একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রবিবার ৫ এপ্রিল সকাল ১১টার দিকে উপজেলার থানাধীন দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজারের ইসলামী টাওয়ারের ২য় তলায় পল্লী ডায়গনস্টিক সেন্টারের এ ঘটনা ঘটে।
নিহত রাশেদুল আনোয়ার দাঁতমারা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড মুহাম্মদপুর গ্রামের নাসির উদ্দিনের পুত্র। অসুস্থ আরমান একই এলাকার ব্যবসায়ী আমানউল্লাহর পুত্র।
ডায়াগনষ্টিক সেন্টারের ল্যাবের প্রিন্স বিদ্য বিশ্বাস বলেন,সকালে এসে সামনের দরজার তালা খুলে ভিতরে প্রবেশ করি।সেখানে অভ্যার্থনার পাশে অপর দরজার তালাবন্ধ কক্ষ থেকে তাদের ডাকাডাকি করে ও কোন সারা না পেয়ে পরে আরো লোকজন ডেকে নিয়ে দরজা কেটে ভিতর থেকে তাদের উদ্ধার করে পাশ্ববর্তী জেনারেল হাসপতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ আল রোহানী রাশেদুল আনোয়ারকে মৃত ঘোষনা করেন। অপরজনকে চমেক হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয়রা জানান নিহত রাশেদুল আনোয়ার হেয়াঁকো বনানী কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও পল্লী ডায়গনস্টিক সেন্টারের মার্কেটিং অফিসার বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী পল্লী ডায়গনস্টিক সেন্টারের চিকিৎসকের সহকারী লক্ষী বালা নম বলেন, ‘সকালে অফিস খুলে দেখি কক্ষটি ভিতর থেকে তালাবদ্ধ, অনেক ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে লোকজন এসে তালা ভেঙ্গে দুইজনকে উদ্ধার করে।’
ঘটনার সতত্যা নিশ্চিত করে হেয়াঁকো জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক আব্দুল্লাহ আল রুহানী বলেন, ‘সকাল ১১টার দিকে অচেতন অবস্থায় দুই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়।
তাদের মধ্যে রাশেদকে মৃত ঘোষণা করা হয়। অপরজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।’
দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট