1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম-১৪ আসনে কে হচ্ছেন আগামীর কান্ডারী? চর্তুমূখী প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা ফটিকছড়িতে দাঁড়িপাল্লার সমর্থনে গণমিছিল ও সমাবেশ। সরোয়ার আলমগীরকে জয়ী করে সমৃদ্ধ ফটিকছড়ি গড়তে সহযোগিতা করুন: ফটিকছড়ির নানুপুরে নির্বাচনী জনসভায় এস এম ফজলুল হক। পৌরসভার ৮ নং ওয়ার্ডের সংখ্যালঘু ভোটারদের নিয়ে ধানের শীষ প্রতীকের প্রস্তুতি সভা ফটিকছড়ির শাহনগর প্রগতি সংঘের ৩০তম ক্রীড়া আসর। খেলাধুলা শুধু বিনোদন নয়,এটি মানুষের আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বাড়ায়: কাদের গনি চৌধুরী। অশান্ত রাউজানকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করতে মোমবাতি প্রতীকে ভোট দিনঃ ইলিয়াছ নূরী ধানের শীষের বিজয়েই গণতন্ত্র ও উন্নয়ন নিশ্চিত হবে- আমীর খসরু মাহমুদ চৌধুরী  চন্দনাইশে ধানের শীষের সমর্থনে ছাত্রদল নেতা আমিনুল ইসলামের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ সাতকানিয়া মহিলা মাদ্রাসায় ছবকদান অনুষ্ঠান সম্পন্ন। ফটিকছড়ি ভ্যাটার্ন ফুটবল এসোসিয়েশনের অভিষেক ও পূর্ণ মিলনী সম্পন্ন।

চট্টগ্রাম-১৪ আসনে কে হচ্ছেন আগামীর কান্ডারী? চর্তুমূখী প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

এসএম রাশেদ, চন্দনাইশ
আর মাত্র ১দিন বাকী ত্রয়োদশ নির্বাচন। দক্ষিণ চট্টগ্রামের রাজনৈতিক সমীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) এলাকায় আগামী ৫ বছরের জন্য কে হচ্ছেন আগামীর কান্ডারী তা নিয়ে চলছে শেষ মুহূর্তের জল্পনা-কল্পনা। আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুপ্রতীক্ষিত এই ব্যালট যুদ্ধ। চন্দনাইশের ২ পৌরসভা ও ৮টি ইউনিয়ন এবং সাতকানিয়ার আংশিক ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত এই জনপদে এখন নির্বাচনী আমেজ আর সাজ সাজ রব।

এবারের নির্বাচনে এই আসনে সব মিলিয়ে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সাধারণ ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লড়াই মূলত হতে যাচ্ছে চতুর্মুখী। এই লড়াইয়ে মূল আলোচনায় আছেন, জসীম উদ্দীন আহমেদ ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন বিএনপি মনোনীত এই প্রার্থী। অধ্যাপক ওমর ফারুক ১১ দলীয় জোটের পক্ষে এলডিপি’র এই প্রার্থী লড়ছেন ছাতা প্রতীক নিয়ে মাওলানা সোলাইমান ফারুকী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এই প্রার্থী মোমবাতি প্রতীক নিয়ে রয়েছেন শক্ত অবস্থানে,অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী, সাবেক বিএনপি নেতা ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে চমক দেখাচ্ছেন। এছাড়াও নির্বাচনী মাঠে লড়ছেন বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম রাহী (মোটরসাইকেল), জাতীয় পার্টির বাদশা মিয়া (লাঙ্গল), ইসলামী আন্দোলনের মো. আবদুল হামিদ (হাতপাখা) এবং ইনসানিয়াত বিপ্লবের এইচ এম ইলিয়াছ (আপেল)।

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন এবার কঠোর অবস্থান নিয়েছে। অত্র আসনের ১০০টি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যেকোনো ধরণের অরাজকতা বা সহিংসতা মোকাবিলায় র‌্যাব, পুলিশ ও বিজিবির স্ট্রাইকিং ফোর্স সক্রিয় রয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। চন্দনাইশ ও সাতকানিয়ার আংশিক ৬টি ইউনিয়নের ভোটারদের মাঝে উৎসবের পাশাপাশি চাপা উত্তেজনাও কাজ করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বড় দলের দলীয় ভোটব্যাংক ছাড়াও আঞ্চলিক প্রভাব এবং ব্যক্তি ইমেজের ওপর ভিত্তি করে নির্ধারিত হবে আগামীর ফলাফল। ধানের শীষের সাংগঠনিক শক্তি, এলডিপি’র দীর্ঘদিনের প্রভাব, ইসলামী ফ্রন্টের অনুসারী এবং স্বতন্ত্র প্রার্থীদের জনপ্রিয়তার কারণে ভোট ভাগ হওয়ার একটি বড় সম্ভাবনা দেখা দিচ্ছে। এখন কেবল সময়ের অপেক্ষা। আগামী ১২ ফেব্রুয়ারী সন্ধ্যা গড়াতেই স্পষ্ট হয়ে যাবে কার গলায় উঠছে বিজয়ের মালা আর কে হতে যাচ্ছেন এই জনপদের আগামীর কান্ডারী।

উল্লেখ্য, এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৩ হাজার ৫১৩ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৫ হাজার ৮৪৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৪৭ হাজার ৬৬৫ জন। ১০০টি কেন্দ্রে ৫৯৯টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট