1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

ফটিকছড়ির শাহনগর প্রগতি সংঘের ৩০তম ক্রীড়া আসর। খেলাধুলা শুধু বিনোদন নয়,এটি মানুষের আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বাড়ায়: কাদের গনি চৌধুরী।

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে

 

ফটিকছড়ি প্রতিনিধি:

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, আমাদের নতুন প্রজন্ম বর্তমানে ভয়াবহভাবে মোবাইল আসক্তিতে জড়িয়ে পড়েছে। শিশুরা এখন আর মাঠে যায় না, অবসরে তারা পড়ে থাকে মোবাইলের স্কিনের ওপর। এর ফলে ভবিষ্যতে একটি অসুস্থ জাতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
৬ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে সামাজিক ও ক্রীড়া সংগঠন ‘শাহনগর প্রগতি সংঘ’-এর ৩০তম ক্রীড়া আসরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাদের গনি চৌধুরী বলেন, ‘খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি মানুষের আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বাড়ায়। খেলাধুলা হলো আনন্দের সঙ্গে শিক্ষার সবচেয়ে সুন্দর উপায়। আমাদের শিশুদের মানসিক বিকাশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন এই খেলাধুলা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, শিশুদের এখন আর খেলার মাঠে দেখা যায় না।’
তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘বর্তমানে স্কুল-কলেজগুলোতে পর্যাপ্ত খেলার মাঠ নেই। এমনকি গ্রামেও এখন খেলার মাঠের তীব্র অভাব রয়েছে। এর পাশাপাশি আমাদের অভিভাবকরা শিশুদের সারাদিন স্কুল আর কোচিং নিয়ে ব্যস্ত রাখেন। ফলে শৈশবের আনন্দ থেকে তারা বঞ্চিত হচ্ছে।’
বিএফইউজে মহাসচিব আরও বলেন, ‘মাঠবিমুখ হয়ে আমাদের নতুন প্রজন্ম মোবাইলে আসক্ত হয়ে পড়েছে, যা আমাদের জন্য গভীর উদ্বেগের কারণ। একটি সুস্থ ও সবল জাতি গঠনে শিশুদের মোবাইল আসক্তি কমিয়ে খেলার মাঠে ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই।’
চট্টগ্রাম আইন কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন লেলাং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন,আবুধাবি ফোরামের সভাপতি নেছারুল হক, ব্যবসায়ী ওমর ফারুক নান্নু,মাসুদ করিম,আব্দুল মান্নান,মোস্তাফা কামাল, বিএনপি নেতা বোরহান উদ্দীন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট