1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন। মাদক ও সন্ত্রাস নিমূলসহ আগামী ফটিকছড়ি হবে শান্তি,স্বস্তি ও উন্নয়নের- এমপি সরোয়ার আলমগীর বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চট্টগ্রাম জেলা অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত। চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ঋণ বিতরণ ও শুভ উদ্বোধন ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত হংকং-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। নবনির্বাচিত এমপি জসিম উদ্দিন এর সাথে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিনিময় মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে চন্দনাইশে ছাত্রদলের শোভাযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আলমগীরের নিজ অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ

চট্টগ্রাম-১৪, ৯ জনের মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

এসএম রাশেদ
১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৪ জানুয়ারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাচাই শেষ দিনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) ৯ জন প্রার্থীর মধ্যে ৭জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে এক শতাংশ ভোটার সমর্থনের ঘাটতির কারণে দুই জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে এ যাচাই-বাছাই কার্যক্রম হয়। চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. রাজিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। যাঁদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে তাঁরা হলেন আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ, (বাংলাদেশ জাতীয়তাবাদী দল), ওমর ফারুক (এলডিপি), মোহাম্মদ বাদশা মিয়া (জাতীয় পার্টি), মৌলানা মোহাম্মদ সোলাইমান ফারুকী (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), মোহাম্মদ আবদুল হামিদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), এইচ.এম ইলিয়াছ (ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ),শফিকুল ইসলাম রাহী (স্বতন্ত্র)। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন বৈধ করতে প্রয়োজনীয় ভোটারের এক শতাংশ সমর্থনপত্রে ঘাটতি ও ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মিজানুল হক চৌধুরী ও মোহাম্মদ নুরুল আনোয়ার এর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। বাতিল হওয়া প্রার্থীরা আইন অনুযায়ী আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট