1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন। মাদক ও সন্ত্রাস নিমূলসহ আগামী ফটিকছড়ি হবে শান্তি,স্বস্তি ও উন্নয়নের- এমপি সরোয়ার আলমগীর বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চট্টগ্রাম জেলা অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত। চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ঋণ বিতরণ ও শুভ উদ্বোধন ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত হংকং-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। নবনির্বাচিত এমপি জসিম উদ্দিন এর সাথে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিনিময় মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে চন্দনাইশে ছাত্রদলের শোভাযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আলমগীরের নিজ অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ

জামায়াত ক্ষমতায় গেলে যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত করবেঃ অধ্যক্ষ মাওলানা আমিরুজ্জামান

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

রাউজান প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাউজান উপজেলার দায়িত্বশীল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।

২৯ শুক্রবার সকালে উপজেলারমিলনায়তনে আইআইইউসির অধ্যাপক চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য ড. আবদুল হামিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম- ৬ রাউজান সংসদীয় আসনের জামায়াতের মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা সচিব রিদোয়ান শাহর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম জোনের টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আমিরুজ্জামান , প্রধান বক্তা ছিল চট্টগ্রাম জোনের টিম সদস্য অধ্যাপক মুহাম্মদ নুরুল আমিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী রাউজান উপজেলা জামায়াতের আমীর ইসলামী চিন্তাবিদ শাহ জাহান মঞ্জু। জানা যায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাউজান সংসদীয় আসনে নির্বাচন পরিচালনার জন্য কমিটি গঠন করে জামায়াতে ইসলামী। ইউনিয়ন ও পৌরসভার এলাকা পর্যায়ে গঠিত কেন্দ্র ভিক্তিক কমিটির ও নির্বাচন পরিচালনায় দায়িত্বশীলদের নিয়ে এ সমাবেশ করা হয়। সমাবেশে প্রধান অতিথি চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) সংসদীয় আসনের জামায়াতে দলীয় প্রার্থী চট্টগ্রাম জোন জামায়াতের টিম সদস্য অধ্যক্ষ মাওলানা আমিরুজ্জামান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশে নামাজ কায়েম করে যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত করবে। সমাজের ভালো কাজের বিস্তার ও খারাপ কাজ বন্ধে সংসদে আইন পাস করে করা হবে। কুরআনের আইন বাস্তবায়ন করবে। সেজন্য দাঁড়িপাল্লাকে বিজয়ী করে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ সৃষ্টি করতে হবে। প্রধান বক্তা অধ্যাপক মুহাম্মদ নুরুল আমিন বলেন, জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি থাকবে না। সন্ত্রাস থাকবেনা, নিয়োগ বানিজ্য থাকবে না। তিনি বলেন, অন্য ধর্মাবলম্বীদের জায়গা দখল হবে না। দূর্নীতি থাকবে না, কোন জুলুম নিপীড়ন হবে না। সেজন্য “দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে, দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে। বিশেষ অতিথি রাউজান সংসদীয় আসনের প্রার্থী শাহজাহান মঞ্জু বলেন, আমাদের নির্বাচনী কাজ আল্লাহর একটা বড় ইবাদত। আমাদের উদ্দ্যেশ কুরআনের রাজ বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা করা। এতে কুরআনের রাজ বাস্তবায়ন না হলেও আমরা ব্যক্তি হিসেবে সফল হবো না। সভাপতি অধ্যাপক ড. আবদুল হামিদ চৌধুরী বলেন, সুবিচার প্রতিষ্টা করতে রাউজানে সাধারণ মানুষকে জাগাতে হবে। কেন্দ্র ভিত্তিক কমিটি ও ওয়ার্ড কমিটি সহ সকল কমিটিকে মজবুত করে নির্বাচনে কেন্দ্র পাহারা দিতে হবে। ভোট শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেককে অতন্দ্র প্রহরীর হিসাবে কাজ করতে হবে। সমাবেশের শুরু হয় দারসুল কুরআনের মাধ্যমে। দারসুল কুরআন পেশ করেন নির্বাচন পরিচালনা কমিটির অর্থ সচিব অধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর আলম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট