1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন। মাদক ও সন্ত্রাস নিমূলসহ আগামী ফটিকছড়ি হবে শান্তি,স্বস্তি ও উন্নয়নের- এমপি সরোয়ার আলমগীর বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চট্টগ্রাম জেলা অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত। চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ঋণ বিতরণ ও শুভ উদ্বোধন ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত হংকং-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। নবনির্বাচিত এমপি জসিম উদ্দিন এর সাথে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিনিময় মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে চন্দনাইশে ছাত্রদলের শোভাযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আলমগীরের নিজ অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ

দক্ষিণ রাউজানের আড়াই লাখ ভোটার সবকিছু থেকে বঞ্চিতঃ এনসিপির মনোনয়ন প্রত্যাশী বাপ্পী

  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

 

রাউজান প্রতিনিধিঃ
রাউজানে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬, রাউজান সংসদীয় আসনের জাতীয় নাগরিক পার্টির এনসিপি মনোনয়ন প্রত্যাশী সংগঠক লায়ন মুহাম্মদ জাহেদুল করিম বাপ্পি। শনিবার, ১৫ নভেম্বর দুপুরে নোয়াপাড়া ইউনিয়নের তাকওয়া রেস্টুরেন্টে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কথা বলেন তরুণ সংসদ সদস্য প্রার্থী। তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি আন্দোলন থেকে উঠে আসা একটি নতুন বন্দবস্ত রাজনৈতিক দল। তরুণ প্রজন্মের কোটি কোটি নতুন ভোটার এবারের নির্বাচনে এনসিপিকে ভোট দিবে। পরিবর্তিত পরিস্থিতিতে জনগণকে ঐক্যবদ্ধ করে রাস্ট্র কাঠামো মেরামত করা দলটির প্রধান লক্ষ্য। একক আধিপত্য বিস্তার বন্ধ, জনগনের মৌলিক অধিকার নিশ্চিত, সকল ধর্মের সমান স্বাধীনতা নিশ্চিত, উন্নয়ন বৈষাম্য দুর করে সম উন্নয়ন করা ও গণতান্ত্রিক পরিবেশ বজয়া রাখা সহ সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। গত ১৩ নভেম্বর দলের মনোনয়ন সংগ্রহ করেছেন জানিয়ে লায়ন মুহাম্মদ জাহেদুল করিম বাপ্পি বলেন, আমি দক্ষিণ রাউজানের নোয়াপাড়ার সন্তান। অতীতে দক্ষিণ রাউজানকে উন্নয়ন বঞ্চিত করা হয়েছে। করা হয়েছে সন্ত্রাসের রাজত্ব। এ অঞ্চলের আড়াই লাখ ভোটার সবকিছু থেকে বঞ্চিত। দক্ষিণে একটি থানা, খাদ্য গুদাম, সরকারি হাসপাতাল জরুরি। আমি নির্বাচিত হতে পাড়লে অগ্রাধিকার ভিত্তিতে এ অঞ্চলের শান্তি ও উন্নয়ন তরান্বিত করা হবে। বিএনপির দুই নেতার কারণে রাউজান অশান্ত বলে উল্লেখ করে তিনি বলেন, মানুষ পরিবর্তন চাই। জুলাই- আগষ্ট আন্দোলনে সাধারণ মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে হাসিনাকে বিদায় জানিয়েছে। এ নির্বাচনে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভোট দিয়ে তারুণ্যের বিজয় সুনিশ্চিত করবে। তিনি দলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমাকে মনোনয়ন দিলে উপকৃত হবে দল ও রাউজানের মানুষ। অদম্য উচ্ছাসে জনগণের কাঙ্খিত প্রত্যাশা পুরণ, জুলাই যোদ্ধাদের বীরত্ব অক্ষুন্ন রাখা, শহিদ পরিবারের যথাযথ মুল্যায়ন, দলের প্রতি আনুগত্য সমর্থন জানিয়ে আমৃত্যু সাংগঠনিক কর্মকাণ্ডে নিয়োজিত থাকিব। এসময় উপস্থিত ছিলেন এনসিপির উত্তর জেলা কমিটির সদস্য আরমান হোসাইন, উত্তর জেলা যুবশক্তি সংগঠক বেলাল বিন জসিম তাসকিন, এনসিপি নেতা শামসুল আলম, জাহাঙ্গীর আলম, ইফতিয়ার হোসেন সিফাত, আয়াত উল্লাহ মুরাদ সহ আরও অনেকে।

উল্লেখ, চট্টগ্রাম -৬ রাউজান সংসদীয় আসনে এনসিপি দুইজন মনোনয়ন প্রত্যাশী। বাপ্পী ছাড়াও দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মহিউদ্দিন জিলানী চৌধুরী নামে আরও এক সংগঠক।

 

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট