1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন। মাদক ও সন্ত্রাস নিমূলসহ আগামী ফটিকছড়ি হবে শান্তি,স্বস্তি ও উন্নয়নের- এমপি সরোয়ার আলমগীর বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চট্টগ্রাম জেলা অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত। চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ঋণ বিতরণ ও শুভ উদ্বোধন ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত হংকং-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। নবনির্বাচিত এমপি জসিম উদ্দিন এর সাথে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিনিময় মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে চন্দনাইশে ছাত্রদলের শোভাযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আলমগীরের নিজ অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ

দোহাজারীতে ৩১ দফার সমর্থনে বিএনপি নেতা ডাঃ মহসিন জিল্লুর করিমের গণসংযোগ ও পথসভা

  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

মোঃ শাহজাহান।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের সমর্থনে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় গণসংযোগ ও পথসভা দোহাজারী পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এডভোকেট সাদ্দাম হোসেন নিরবের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৪ আসনের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. মহসিন জিল্লুর করিম। এসময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব মোকতার আহমদ, দোহাজারী পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক নুর মোহাম্মদ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, দেলোয়ার হোসেন দিলু, নিয়াজুর রহমান, এমরান হোসেন, মহিউদ্দিন, হাবিব, মো. বেলাল, সাত্তার, মিজান, রাজু, মোস্তাক, তৌহিদুল ইসলাম বাপ্পী, সম্রাট, আফসার, ফাহিম, নেজামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পথসভা ও গনসংযোগ দোহাজারী পৌরসভা সদরস্থ সাঙ্গু সেতু সংলগ্ন এলাকা থেকে গণসংযোগ শুরু হয়ে বোটঘাটা, বারুদখানা, চাগাচর আস্তানা শরিফ, যোগীপাড়া, পালপাড়া, চৌধুরী পাড়া, পুকুর ভাঙা এলাকা পর্যন্ত গিয়ে শেষ হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে চট্টগ্রাম-১৪ আসনে ইপিজেড প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান করা হবে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় থেকে আট লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে শঙ্খ নদীর নাব্যতা বৃদ্ধির মাধ্যমে নৌপথে কম খরচে পণ্য পরিবহনের ব্যবস্থা করা হবে। দোহাজারী হাসপাতালকে ৩১ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করার পদক্ষেপ নেওয়া হবে। গাছবাড়ীয়া সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরের পদক্ষেপ নেওয়া হবে। ৩১ দফা বাস্তবায়নের জন্য আগামী নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট