1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন। মাদক ও সন্ত্রাস নিমূলসহ আগামী ফটিকছড়ি হবে শান্তি,স্বস্তি ও উন্নয়নের- এমপি সরোয়ার আলমগীর বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চট্টগ্রাম জেলা অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত। চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ঋণ বিতরণ ও শুভ উদ্বোধন ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত হংকং-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। নবনির্বাচিত এমপি জসিম উদ্দিন এর সাথে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিনিময় মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে চন্দনাইশে ছাত্রদলের শোভাযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আলমগীরের নিজ অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ

প্রবাসীর স্বপ্নের ফলের বাগান ফটিকছড়িতে।

  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার প্রবাসী  আমান উল্লাহ চৌধুরীর মালিকানাধীন ২০ একর জায়গা জুড়ে আম,পেয়ারা, কুল, মাল্টা,পেঁপে,আংকুর,কমলা,কলাও সুপারী সহ বিভিন্ন রকমের ফলের বাগান এখন সবার দৃষ্টি কেড়েছে।
বারমাসি আম গাছে এখন মুকুল ও আম একসাথে দেখা যায়। এ বাগান ১৯৯৮ সালে সৃজনের পর থেকে ২০২২-২৪ পর্যন্ত লাভ না হলে ও লোকসান গুনতে হয়নি। তবে গত বছর প্রায় ৬ লাখ টাকা লোকসান হয়েছে। তবু আগামীতে আরো ভাল উৎপাদন হবে এ আশায় প্রবাসী আমান।

সরজমিনে শুক্রবার ৯ জানুয়ারী বাগানে গেলে প্রবেশ করতে দেখা যায় থোকা থোকা আম ও আমগাছে মুকুলে ছেয়ে রয়েছে। আর একটু সামনে যেতেই বারমাসি পেয়ারা ও কুল ধরে লাল হয়ে রয়েছে। বাগানে প্রবাসী আমান উল্লাহ চৌধুরী বলেন,১৯৮৯ সালে সালতানাত অব ওমানে পাড়ি দেয়। পরবর্তীতে বিভিন্ন প্রকারের ফলের বাগান করার জন্য চিন্তা ভাবনা করেন। পৌরসভার ১ নং ওয়ার্ডের বাসিন্দা প্রবাসে হতে দেশে যাতায়তের মাধ্যমে পৌর এলাকায় বাগান করার জায়গা না পেয়ে তিনি পার্শ্ববর্তী কাঞ্চননগর এলাকার দক্ষিন কাঞ্চননগর গ্রামের লম্বাটিলা নামক স্থানে ২০ একর জায়গা ক্রয় করেন ১৯৯৭ সালে।জায়গা ক্রয় করার পর ১৯৯৮ সালে বাগান সৃজনের কাজ শুরু করেন। প্রথমে আম ও পেয়ারা দিয়ে গুরু করলে ও এখন বাগানে বারমাসি আম গাছ ৬ শত,বিভিন্ন প্রকারের আম গাছ ২ হাজার ৫ শত,বারমাসি পেয়ারা গাছ ২ হাজার ৫ শত,বিভিন্ন প্রকারের কুল গাছ ৫ শত,বারমাসি মাল্টা গাছ সাড়ে ৩ শত,আর বৎসরী মাল্টা গাছ ৩ শত,কলমা গাছ প্রায় ২ শত,সুপারী গাছ ৭ শত,পেঁপে গাছ ৯ শত ও কলা গাছ ৭ শত সহ বাগানে আমড়া,তেজপাতা, আংকুর ও দারুচিনি গাছ রয়েছে।
প্রবাসী আমান আরো বলেন,বছরে ৬ মাস প্রবাসে ও ৬ মাস বাগানে সময় দিয়ে থাকি। বাগানে পাহারাদার ছাড়াও একজন কাজের লোকের বেতন দৈনিক ৮ শত টাকা ৷ আর বাগানের বিভিন্ন কীট নাশকসহ বছর শেষে প্রায় ১১ লাখ টাকা ব্যয় হয়। নতুন বাগান হিসেবে গত ২০২২-২০২৪ সালে লাভ না হলে ও লোকসান হয়নি। তবে গত বছর প্রায় ৬ লাখ টাকা লোকসান হয়েছে। এখন সৌর বিদ্যুৎতের মাধ্যমে বাগানের সব গাছে পানি দিতে হয়। বিদ্যুৎ লাইন থাকলে পানির সমস্যার সমাধান হয়ে যেত। আর বাগানের চারিদিকে আলোকিত করা সহজ হতো। বাগান আলোকিত করা গেলে বিভিন্ন প্রকারের পাখি যে ক্ষতি করছে;তা কিছুটা কম হতো।
তিনি আশাবাদী আগামীতে আরো ভালো উৎপাদন হবে। এ বাগান করতে তিনি উপজেলা কৃষি অফিসের কোন সহযোগিতা পায়নি বলে জানান।
জানতে চাইলে উপজেলা কৃষি অফিসার মো: আবু সালেক বলেন,একজন প্রবাসীর বাগানের খবর আগে পাইনি। বাগানটি পরিদর্শন করে পরামর্শ ও সহযোগিতা করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট