1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন। মাদক ও সন্ত্রাস নিমূলসহ আগামী ফটিকছড়ি হবে শান্তি,স্বস্তি ও উন্নয়নের- এমপি সরোয়ার আলমগীর বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চট্টগ্রাম জেলা অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত। চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ঋণ বিতরণ ও শুভ উদ্বোধন ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত হংকং-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। নবনির্বাচিত এমপি জসিম উদ্দিন এর সাথে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিনিময় মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে চন্দনাইশে ছাত্রদলের শোভাযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আলমগীরের নিজ অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ

ফটিকছড়িতে আজিম উল্লাহ বাহার ও সরওয়ার আলমগীরের খোলাখুলি। নেতাকর্মীদের মাঝে আনন্দের ঢেউ।

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

 

ফটিকছড়িতে প্রার্থীকে জয়ী করার দায়িত্ব যেমন, ব্যর্থতার দায়িত্ব ও তেমন- বাহার।

রফিকুল আলম,ফটিকছড়ি :

বাংলাদেশ বিএনপির চেয়ারপারসন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী ও গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’র আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল ফটিকছড়ি উপজেলা,ফটিকছড়ি পৌরসভা,নাজিরহাট পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে শনিবার ৩ জানুয়ারী দলীয় কার্যালয়ে অনুষ্টিত হয়েছে।
দলীয় অফিসে উপজেলা বিএনপি’র আহবায়ক কর্ণেল (অব:) আজিম উল্লাহ  বাহার ও  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীর
একে অপরের সাথে ঈদের আমেজের মতো খোলাখুলি করলে হাজারো নেতাকর্মীদের মাঝে আনন্দের ঢেউ ওঠে।
ঐক্যের এ সু-বাতাস দলীয় সকলের মনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ও বয়ে বেড়াবে।
সভায় আজিম উল্লাহ বাহার বলেন,দলীয় সিদ্ধান্ত মেনে আমাদের চলতে হবে। অতীত ভূলে এখন থেকে আমাদের এগিয়ে যেতে হবে।
তিনি আরো বলেন,ব্যক্তি সরওয়ার আলমগীর নয়,দল যে প্রার্থী দিয়েছে,তাকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করতে হবে।
সকলের মনে রাখতে হবে এ সংসদীয় আসনে প্রার্থীকে জয়ী করার দায়িত্ব যেমন, ব্যর্থতার দায়িত্ব ও তেমন। সুতারাং আমরা ঐক্য বদ্ধ হয়ে থাকব। নির্বাচনী কর্মকাণ্ডের সিদ্ধান্ত দেবে প্রার্থী,ওনি যে ভাবে সিদ্ধান্ত দিবে আমরা সে ভাবে কাজ করব। এসময় সদস্য সচিব জহির আজম চৌধুরী ও সাবেক চেয়ারম্যান শহিদুল আজম সহ দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট