1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন। মাদক ও সন্ত্রাস নিমূলসহ আগামী ফটিকছড়ি হবে শান্তি,স্বস্তি ও উন্নয়নের- এমপি সরোয়ার আলমগীর বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চট্টগ্রাম জেলা অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত। চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ঋণ বিতরণ ও শুভ উদ্বোধন ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত হংকং-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। নবনির্বাচিত এমপি জসিম উদ্দিন এর সাথে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিনিময় মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে চন্দনাইশে ছাত্রদলের শোভাযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আলমগীরের নিজ অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারীর মৃত্যু।

  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন এলাকায় ব্যাটারী চালিত ইজিবাইক উল্টে লিলু রানী শীল (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মিনু দে (৭৫) ও আনিমা দে (৩০) গুরুতর আহত হন।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বুধবার ২৪ ডিসেম্বর বিকাল ৩টার দিকে থানাধীন নারায়নহাট ইউনিয়নের নেপচুন চা বাগানের ৭নম্বর সেকশনের উঁচু সড়ক থেকে নিচের দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিলু রানী শীল দাঁতমারা ইউনিয়নের তারাঁখো গ্রামের হিন্দুপাড়ার মিলন শীলের স্ত্রী। আহত দুইজনের বাড়ি একই এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান,নেপচুন চা-বাগানের বৈরাগী ঠাকুরের আশ্রমে শিশুর অন্নপ্রসাদ শেষে ইজিবাইকে করে বাড়ি ফেরার পথে   ইজিবাইক উল্টে যায়। এতে ঘটনাস্থলেই লিলু রানী শীলের মৃত্যু হয়।ইজিবাইকে থাকা অপর দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে আহত মিনু দে ও আনিমা দে-কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নেপচুন চা বাগানে ইজিবাইক উল্টে এক নারী ঘটনাস্থলে মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট