
রফিকুল আলম,ফটিকছড়ি :
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাদীন এলাকায় পানিতে ডুবে সাকি ও সানজিদা নামের দুই শিশুর মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। রবিবার (৫ এপ্রিল) সকাল ১০টার দিকে থানাধীন এলাকার হারুয়ালছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আন্দার মানিক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু থানাধীন হারুয়ালছড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কলিম বাপের বাড়ির হাবিবুর রহমানের মেয়ে সাকি আক্তার (৮) একই বাড়ির জাগির হোসেনের মেয়ে সানজিদা আক্তার (১১) ।
জানতে চাইলে হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন,বাড়ির পাশে ইটভাটার মাটি কাটার পানি ভর্তি গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। মূলত একজন পানিতে পড়ে গেলে অন্যজন বাঁচাতে গিয়ে এ ঘটনা ঘটে। তিনি আরো বলেন,এ ধরনের গর্ত বিভিন্ন ইট ভাটার আশ-পাশে আরো আছে। এ গুলো তদন্ত করে প্রশাসনকে আইনগত বয়বস্থা নেয়া প্রয়োজন।এই ঘটনাই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।