1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন। মাদক ও সন্ত্রাস নিমূলসহ আগামী ফটিকছড়ি হবে শান্তি,স্বস্তি ও উন্নয়নের- এমপি সরোয়ার আলমগীর বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চট্টগ্রাম জেলা অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত। চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ঋণ বিতরণ ও শুভ উদ্বোধন ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত হংকং-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। নবনির্বাচিত এমপি জসিম উদ্দিন এর সাথে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিনিময় মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে চন্দনাইশে ছাত্রদলের শোভাযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আলমগীরের নিজ অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ

ফটিকছড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল ৩ দোকান অর্ধকোটি টাকার ক্ষতি।।

  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

রফিকুল আলম,ফটিকছড়ি :
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নের একটি বাজারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে ৩টি সেমি পাকা দোকান।
এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দিবাগত রাতের শেষ দিকে (২৪ডিসেম্বর) ভোর  ৪টার ইউনিয়নের দৌলত মুন্সিরহাট বাজারের খোরশেদ বীজ ভান্ডারে দুর্বৃত্তরা আগুন দেয়।
মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হলে ও ততোক্ষণে খোরশেদের কীটনাশক ও বীজের দোকান,রুবেলের টেইলারিং দোকান,মাহাবু সওদাগরের গুদামে থাকা মালপত্র সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বিজ ভান্ডারের মালিক খোরশেদ জানান,তার দোকানে সবচেয়ে বেশি মালামাল ছিল,সব পুড়ে ছাই হয়ে গেছে।
পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা তার দোকানে আগুন দিয়েছে বলে তিনি দাবি করেন।
দৌলত মুন্সিরহাট বাজার সমিতির সাধারণ সম্পাদক সাইম উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডে ৩ টি দোকান পুড়ে প্রায় অর্ধকেটি টাকার ক্ষতি হয়েছে। তাছাড়া চন্দনের ফার্মেসি ও বেলাল সওদাগরের সবজি দোকানের আংশিক ক্ষতি হয়েছে।
তিনি আরো বলেন,বিগত ৪ মাস আগেও পুর্বশত্রুতার জেরধরে খোরশেদ বীজ ভান্ডারে আগুন দেওয়া হয়েছিল।
খিরাম ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট