1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন। মাদক ও সন্ত্রাস নিমূলসহ আগামী ফটিকছড়ি হবে শান্তি,স্বস্তি ও উন্নয়নের- এমপি সরোয়ার আলমগীর বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চট্টগ্রাম জেলা অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত। চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ঋণ বিতরণ ও শুভ উদ্বোধন ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত হংকং-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। নবনির্বাচিত এমপি জসিম উদ্দিন এর সাথে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিনিময় মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে চন্দনাইশে ছাত্রদলের শোভাযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আলমগীরের নিজ অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ

ফটিকছড়িতে বন বিভাগের জায়গা উদ্ধার করতে গিয়ে ৩ জন আহত।

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়নহাট রেঞ্জের আওতাধীন ধুরুং বন বিটের কাঞ্চননগর এলাকার ধুইল্যছড়ি নামক স্থানে উচ্ছেদ অভিযানের সময় বন বিভাগের ২ কর্মকর্তা ও এক বনপ্রহরী হামলার শিকার হয়েছেন।
শনিবার ১০ জানুয়ারি সকাল ১০ টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ধুইল্যছড়ি নতুন মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়,মাদ্রাসার নাম দিয়ে একটি চক্র বন বিভাগের জায়গায় অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ করেন। চট্টগ্রাম উত্তর বন বিভাগ অবৈধ দখলকারীদের চলে যেতে নোটিশ প্রদান করলে ও তারা দখল ছেড়ে দেয়নি। এঅবস্থায় বন বিভাগের একটি দল সরকারি জমি উদ্ধারের জন্য উচ্ছেদ অভিযান চালাতে গেলে স্থানীয়রা তাদের ওপর হামলা চালায় ও তাদের গাড়ী ভাংচুর করে।এ সময় কর্মকর্তারা পালানোর চেষ্টা করলে কয়েকজন বিচ্ছিন্ন হয়ে বেধড়ক মারধরের শিকার হন জায়গা দখলকারী চক্রের হাতে।
স্থানীয় সূত্রে জানা যায়,বন বিভাগের জায়গায় অবৈধ দখলদারীদের উচ্ছেদ  করতে গিয়ে স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় জায়গা দখলকারী চক্র তাদের লোকজন নিয়ে  নারায়নহাট রেঞ্জ কর্মকর্তা আবরারুর রহমান,বাচ্চু মিয়া ও বন প্রহরী খন্দকার মাফুজ আলী সহ অন্যান্যদের উপর হামলা শুরু হলে তারা আহত শরীল নিয়ে দিকবিধিক দৌঁড়ে তাদের নিয়ে যাওয়া একটি গাড়ীতে উঠে চট্টগ্রাম – খাগড়াছড়ি সড়কে চলে যাবার সময় তাদের অন্যন্যা গাড়ী ও উচ্ছদের সরঞ্জাম রেখে আসে।
আহতদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
পরে জায়গা দখলকারী চক্রের লোকজন  ঘটনা স্থলের পশ্চিম দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করলে এক ঘন্টা পর প্রশাসনের সাথে কথা বলে অবরোধ থেকে সরে যায়।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সেলিম বলেন,উচ্ছেদ অভিযানকালে কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ৩ জন চিকিৎসাধীন। এসংক্রান্তে বন বিভাগ থানায় এসে মামলা দায়ের করবেন বলে জানান।
চট্টগ্রাম উত্তরের বিভাগীয় বন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন,সংরক্ষিত বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে বন বিভাগের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন,ঘটনা স্থল ঘুরে দেখেছি। সংরক্ষিত বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা ও সরকারি কর্মকর্তাদের ওপর হামলা গ্রহণযোগ্য নয়। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট