1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন। মাদক ও সন্ত্রাস নিমূলসহ আগামী ফটিকছড়ি হবে শান্তি,স্বস্তি ও উন্নয়নের- এমপি সরোয়ার আলমগীর বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চট্টগ্রাম জেলা অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত। চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ঋণ বিতরণ ও শুভ উদ্বোধন ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত হংকং-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। নবনির্বাচিত এমপি জসিম উদ্দিন এর সাথে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিনিময় মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে চন্দনাইশে ছাত্রদলের শোভাযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আলমগীরের নিজ অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ

ফটিকছড়িতে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে অর্থদণ্ড,ড্রেজার মেশিন ও বালু জব্দ।

  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের বিনানুমতিতে মাটি কর্তন করে কৃষি জমির শ্রেণী পরিবর্তন করার অভিযোগে এক ব্যক্তিকে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড ও বাগানবাজার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রুপাইছড়ি খাল সংলগ্ন বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫ টি ড্রেজার মেশিন এবং ২০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার ৮ জানুয়ারী দিন ব্যাপী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নজরুল ইসলাম।
জানা যায়,উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের বাংলা বাজার সংলগ্ন এলাকায় বিনানুমতিতে কৃষি জমির মাটি কর্তন করে জমির শ্রেণী পরিবর্তন করার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে মো:কামাল (৪৪),সাং: হারুয়ালছড়ি,থানা: ভূজপুর নামক এক ব্যক্তিকে আটক করে। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী তাকে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অন্যদিকে উপজেলার উত্তরের শেষ প্রান্তের বাগানবাজার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রুপাইছড়ি খালের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৫ টি ড্রেজার মেশিন ও অবৈধভাবে উত্তোলিত আনুমানিক ২০ হাজার ঘনফুট বালু জব্দ করে ভ্রাম্যমান আদালত।
এসময় ভুজপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ আলী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট