1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন। মাদক ও সন্ত্রাস নিমূলসহ আগামী ফটিকছড়ি হবে শান্তি,স্বস্তি ও উন্নয়নের- এমপি সরোয়ার আলমগীর বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চট্টগ্রাম জেলা অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত। চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ঋণ বিতরণ ও শুভ উদ্বোধন ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত হংকং-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। নবনির্বাচিত এমপি জসিম উদ্দিন এর সাথে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিনিময় মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে চন্দনাইশে ছাত্রদলের শোভাযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আলমগীরের নিজ অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ

ফটিকছড়িতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় উৎসাহ প্রদানের লক্ষ্যে ফটিকছড়ির লেলাং ইউনিয়নের স্টুডেন্ট কেয়ার কোচিং-এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার ২৯নভেম্বর বিকেলে কোচিং সেন্টারের নিজস্ব ক্যাম্পাসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ আবু বকরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- লেলাং ইউপির প্যানেল চেয়ারম্যান মো.সরোয়ার হোসেন।
প্রধান আলোচক ছিলেন-শাহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জসিম উদ্দিন।
প্রতিষ্ঠানের পরিচালক মো. শাকের মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-প্রবাসী ব্যবসায়ী আব্দুল মান্নান, ইসলামীয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাবেদ হোসেন এরশাদ, ফটিকছড়ি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দিন, ইসলামীয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক মোস্তফা কামরুল হোসেন প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “পুথিগত বিদ্যার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। আজকের এই শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে।
প্রতিষ্ঠানের পরিচালক শাকের মিয়া ও ফয়সাল উদ্দিন বলেন, “আমরা কেবল ব্যবসায়িক উদ্দেশ্যে নয়,বরং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে আমরা সবসময় আছি।অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সকল শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট