1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন। মাদক ও সন্ত্রাস নিমূলসহ আগামী ফটিকছড়ি হবে শান্তি,স্বস্তি ও উন্নয়নের- এমপি সরোয়ার আলমগীর বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চট্টগ্রাম জেলা অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত। চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ঋণ বিতরণ ও শুভ উদ্বোধন ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত হংকং-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। নবনির্বাচিত এমপি জসিম উদ্দিন এর সাথে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিনিময় মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে চন্দনাইশে ছাত্রদলের শোভাযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আলমগীরের নিজ অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ

ফটিকছড়িতে সেনা বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার। আটক-১।

  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। এ সময় মো.বখতিয়ার উদ্দিন মঞ্জু নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
গত শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা থেকে গতকাল রবিবার সকাল পর্যন্ত খিরাম আর্মি ক্যাম্পের উদ্যোগে বিএ-৯০০১ মেজর সাইফুর রহমান তুর্জো নেতৃত্বে উপজেলার লেলাং ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় টুআইসি হিসেবে দায়িত্বে ছিলেন বিএ-১০৫৭২ ক্যাপ্টেন মো. ইফতেখার আলম ভূঁইয়া এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিজেও-৫২৬৪১ সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো.আতিকুর রহমান। অভিযানে ২০ জন সেনা সদস্য অংশগ্রহণ করেন। অভিযানে মো.সেলিমের বাড়িতে তল্লাশি চালানো হলেও কিছু পাওয়া যায়নি। তবে বখতিয়ার উদ্দিন মঞ্জুর বাড়ি থেকে একটি চায়না পিস্তল,১৯৯ রাউন্ড পয়েন্ট টু টু অ্যামো,৫ রাউন্ড গুলি ও একটি এফসিসি,একটি পয়েন্ট টু টু অস্ত্র,২টি ব্লাঙ্ক কার্তুজ,১৩টি মোবাইল ফোন,২টি পাসপোর্ট, ১টি পেনড্রাইভ,২টি মদের বোতল, ৩টি চাকু,একটি চেইন,একটি রাবার স্টিক,২টি ডকার এবং ২টি সিম কার্ড উদ্ধার করা হয়।
আটক বখতিয়ার উদ্দিন মঞ্জুকে উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদিসহ ফটিকছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সে উক্ত ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃত বীর মুক্তিযোদ্ধা নেছারুল হকের পুত্র। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে সেনা সূত্রে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট