1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন। মাদক ও সন্ত্রাস নিমূলসহ আগামী ফটিকছড়ি হবে শান্তি,স্বস্তি ও উন্নয়নের- এমপি সরোয়ার আলমগীর বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চট্টগ্রাম জেলা অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত। চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ঋণ বিতরণ ও শুভ উদ্বোধন ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত হংকং-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। নবনির্বাচিত এমপি জসিম উদ্দিন এর সাথে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিনিময় মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে চন্দনাইশে ছাত্রদলের শোভাযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আলমগীরের নিজ অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ

বিএনপি গণতান্ত্রিক মূল্যবোধ বিসর্জন দেবে না -ফয়সল মাহমুদ ফয়জী

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী বলেছেন,জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে বিএনপি-জামায়াত যুগপৎ আন্দোলন একসাথে করেছি ঠিকই। তবে, জামায়াতের আমির সহ শীর্ষ পর্যায়ের কিছু নেতৃবৃন্দ প্রথমে আকারে-ইঙ্গিতে এবং পরে প্রকাশ্যে বিএনপির বিরুদ্ধে বিষোদগার করেছেন। কাজেই জামায়াতের সাথে বিএনপি’র ঐক্য হওয়ার সম্ভাবনা আর নেই।
শনিবার ২৫ অক্টোবর দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সদর বিবিরহাটে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণ শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
হাইকোর্ট ডিভিশনের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জী আরো বলেন, ফটিকছড়ি আসনে কাউকে দল থেকে মনোনয়নের বিষয়ে গ্রীন সিগনাল দেয়া হয়নি। যাঁরা ফেসবুকে আলাহামদুলিল্লাহ্ লিখছেন,তাঁরা মূলত বিভ্রান্ত ছড়াচ্ছেন। দল থেকে কাজ করতে বলেছেন,কাউকে সবুজ সংকেত দেয়া হয়নি।
তিনি বলেন,দুঃসময়ে ফটিকছড়িতে আমরা নেতৃত্ব দিয়েছি। যেসব নেতাকর্মী মামলা-হামলার শিকার হয়েছেন,তাঁদের পক্ষে রাজপথে প্রতিবাদ করেছি। তবে, ফেসবুকে প্রচার করিনি।
তিনি আরও বলেন,বিএনপি কখনও রাজনৈতিক শিষ্টাচার ও গণতান্ত্রিক মূল্যবোধ বিসর্জন দেবে না। জনগণের আস্থা ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি।
এ সময় উপস্থিত ছিলেন,সুন্দরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.শহিদুল আজম,ফটিকছড়ি পৌর বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ,আব্দুল আজিজ, মাহাবুবুল আলম,মো.হাসান চৌধুরী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম আবু মুনসুর ও পৌর যুবদলের সদস্য সচিব আহসানুল করিম রাজন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট