1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন। মাদক ও সন্ত্রাস নিমূলসহ আগামী ফটিকছড়ি হবে শান্তি,স্বস্তি ও উন্নয়নের- এমপি সরোয়ার আলমগীর বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চট্টগ্রাম জেলা অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত। চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ঋণ বিতরণ ও শুভ উদ্বোধন ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত হংকং-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। নবনির্বাচিত এমপি জসিম উদ্দিন এর সাথে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিনিময় মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে চন্দনাইশে ছাত্রদলের শোভাযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আলমগীরের নিজ অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ

বিজয় দিবস উপলক্ষে বায়েজিদ সাংবাদিক হাউজিং সোসাইটি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

 

রাউজান প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরী বায়েজিদ থানাধীন সাংবাদিক হাউজিং সোসাইটি প্লট মালিক সমিতি উদ্যােগে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর সাংবাদিক হাউজিং সোসাইটি সভাপতি সাংবাদিক এডভোকেট সুখময় চক্রবর্তীর সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও মহানগর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী। বিজয় দিবস ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সভাপতি সাংবাদিক ওসমান গনি মনসুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা সিনিয়র সাংবাদিক শামসুল হক হায়দরী। উপস্থিত ছিলেন উপদেষ্টা ছরওয়ারুল কবির চৌধুরী, উপদেষ্টা মোক্তার আহমেদ, উপদেষ্টা মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক ইরফান রেজা খান, সংগঠনিক সম্পাদক অধ্যাপক জিবরান আলম, অর্থ সম্পাদক সাংবাদিক শতদল বড়ুয়া, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলমগীর চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক হাসানুল করিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সৈয়দ গোলাম নবী, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ হানিফ খন্দকার ও সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ তারিক ইমাম, নির্বাহী সদস্য হামিদুর রহমান, মোহাম্মদ মোস্তফা কামাল, মোহাম্মদ আলমগীর সিকদার ও মোহাম্মদ রফিক।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, দিন দিন চট্টগ্রাম শহর বড় হলেও শিশু কিশোরদের খেলার মাঠ বৃদ্ধি হচ্ছে না। প্রতিটি সোসাইটিতে খেলা ও শরীর চর্চার জন্য মাঠ থাকা জরুরি। চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির স্কুল মাঠটি সুন্দর ক্রীড়াক্ষেত্র হতে পারে। এর উন্নয়নে চট্টগ্রাম মেট্রোপলিটন ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তিনি সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট