1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন। মাদক ও সন্ত্রাস নিমূলসহ আগামী ফটিকছড়ি হবে শান্তি,স্বস্তি ও উন্নয়নের- এমপি সরোয়ার আলমগীর বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চট্টগ্রাম জেলা অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত। চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ঋণ বিতরণ ও শুভ উদ্বোধন ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত হংকং-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। নবনির্বাচিত এমপি জসিম উদ্দিন এর সাথে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিনিময় মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে চন্দনাইশে ছাত্রদলের শোভাযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আলমগীরের নিজ অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ

বিজিসি ট্রাস্ট মেডিকেল হসপিটালে এক’শ টাকায় রোগী দেখবেন অভিজ্ঞ চিকিৎসকগন

  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী বিজিসি ট্রাস্ট মেডিকেল হসপিটালে “ইকোনমি ওপিডি” বিভাগের উদ্বোধনী উপলক্ষে এক আলোচনাসভা গত ৯ আগষ্ট সকালে হাসপাতাল চত্বরে হাসপাতালের পরিচালক ডাঃ এ. কে. এম. আরিফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উদ্বোধক ছিলেন, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের হসপিটালের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ অরুপ দত্ত। এসময় তিনি বলেন, জনস্বার্থে ও এই অঞ্চলের রোগীদের চিকিৎসার স্বার্থে স্বল্পমূল্যে মাত্র ১০০ টাকায় অভিজ্ঞ চিকিৎসকবৃন্দের সমন্বয়ে রোগী দেখার এ উদ্যোগ এই অঞ্চলের মানুষের আক্সককার প্রতিফলন ঘটবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- অধ্যাপক ডাঃ নিবেদিতা পাল, ডাঃ উজ্জ্বল কান্তি দাশ, ডাঃ হিমন বড়ুয়া, ডাঃ বোরহান উদ্দিন, মোঃ শাহিদ হোসেন খান, আজিজুল হক ভূইয়া, ডাঃ মো: মনির উল্লাহ, ডাঃ রত্নম দে, ডাঃ আরিফ-উজ-জামান, ডাঃ রিয়া বড়ুয়া, মো. শফিউল আজম পারভেজ, মোঃ আক্কাস মিয়া, মোঃ হেলাল উদ্দিন প্রমুখ।

বক্তাগন বলেন- বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হসপিটাল প্রথম থেকেই দক্ষিন চট্টগ্রামের স্বাস্থ্য পরিষেবায় সুনামের সাথে সাধারন মানুষের পাশে আছে। ইকোনমি ওপিডির এই উদ্যোগ প্রশংসার দাবীদার। বক্তাগন স্বল্পমূল্যে রোগী দেখার এই পরিষেবার সফলতা কামনা করেন ও বিজিসি ট্রাস্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হসপিটালের জরুরী বিভাগের পাশেই এই “ইকোনমি ওপিডি” বিভাগটি চালু হয়েছে, উক্ত বিভাগে শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মেডিসিন, সার্জারী, শিশুরোগ, গ্রাইনী ও প্রসূতি বিভাগে অভিজ্ঞ চিকিৎসকগন রোগী দেখবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট