1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন। মাদক ও সন্ত্রাস নিমূলসহ আগামী ফটিকছড়ি হবে শান্তি,স্বস্তি ও উন্নয়নের- এমপি সরোয়ার আলমগীর বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চট্টগ্রাম জেলা অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত। চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ঋণ বিতরণ ও শুভ উদ্বোধন ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত হংকং-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। নবনির্বাচিত এমপি জসিম উদ্দিন এর সাথে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিনিময় মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে চন্দনাইশে ছাত্রদলের শোভাযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আলমগীরের নিজ অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ

ভূজপুর কাজিরহাট বাজারে বিএনপির গণ মিছিল ও পথসভা-

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

 

ফ্যাসিস্ট’র আদলে একটি দল প্রশাসন
নিয়ন্ত্রনে নিতে চায়: সরওয়ার আলমগীর

রফিকুল আলম,ফটিকছড়ি:

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনিত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন-ধানের শীষের গনজোয়ার উঠেছে। সেই গনজোয়ারে বেস্তে যাবে একটি গোষ্টির নানামুখী সকল ষড়যন্ত্র ।
তিনি আরো বলেন,একটি দল ইসলামের নাম দিয়ে ধু্ঁকাবাজি করতেছে। বেহেস্তের টিকিট বিক্রি শুরু করেছে,তারা কিন্তু ধরা খেয়ে গেছে। ওই দলের এক নেতা ইতোমধ্যে প্রশাসন ও শিক্ষকের তাদের কথায় চলার জন্য যা বলছেন । তাকে গ্রেফতারের দাবী জানাচ্ছি। মনে রাখতে হবে ফ্যাস্টিট ৫ আগস্ট চলে গেছে। ফ্যাস্টিটের আদালে কেউ যদি হতে চায়, তাহলে এদেশের মানুষ তাদের স্বপ্ন দু:স্বপ্নে পরিনিত করবে।
সরওয়ার আরো বলেন,বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে চিনেন, সেই জন্য তৃনমুলকে ধানের শীষের প্রতিক উপহার দিয়েছে । সেই লক্ষে কঠোর পরিশ্রম করে এ আসন উপহার দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে।
তিনি ফটিকছড়ির উন্নয়ন সম্পর্কে বলেন- ফটিকছড়িতে কাঙ্খীত উন্নয়ন করতে হবে। চিমুতং গ্যাস উপজেলার ওপর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অথচ গ্যাসের অভাবে উপজেলার ১৮টি চা বাগানে গ্যাস সংযোগ দেয়া হয়নি। সে সাথে বঞ্চিত করা হয়েছে গ্যাস থেকে এলাকার মানুষদের। ন্যায্য হিস্য দিতে হবে। গ্যাস সংযোগসহ উপজেলায় শিল্প জোন করা হবে, সেই শিল্প জোনে এ অঞ্চলের মানুষ কাজ করবে,বেকারত্ব দুর হবে,আত্মসামাজিক উন্নয়নে লাভবান হবেন তারা।
পথসভায় তিনি আরো বলেন, ২০১৩ সালের ১১ এপ্রিলের ভূজপুর ঘটনার সকল মামলা প্রত্যাহার করতে হবে।
তিনি গত মঙ্গলবার ২৫ নভেম্বর রাত ৮টার দিকে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন কাজিরহাট বাজারে বিএনপির উদ্যোগে বিশাল গণ মিছিল শেষে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে।
বিএনপি নেতা নাজিম উদ্দীন বাচ্চুর সভাপতিত্বে পথ সভায় উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, প্রবীন বিএনপি নেতা আহমদ হোসেন তালুকদার,জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন,বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী,নাজিরহাট পৌরসভা বিএনপি আহবায়ক এজহার মিয়া,সদস্য সচিব শাহনেওয়াজ সেবুল,আবু তৈয়ব মীর,জাহেদ মেম্বার,শাহ আলম তালুকদার,মোজাহের,মনসুর আলম চৌধুরী,এমদাদ হোসেন,দিদারুল আলম মেম্বার,তসলিম মেম্বার,সেলিম উদ্দিন,নাছির উদ্দীন,মো.সালমান,মো.হারুন,সেলিম উদ্দিন, শহীদ,মো.আবছার,মো.জামাল,মো.জসিম প্রমূখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট