1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন। মাদক ও সন্ত্রাস নিমূলসহ আগামী ফটিকছড়ি হবে শান্তি,স্বস্তি ও উন্নয়নের- এমপি সরোয়ার আলমগীর বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চট্টগ্রাম জেলা অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত। চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ঋণ বিতরণ ও শুভ উদ্বোধন ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত হংকং-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। নবনির্বাচিত এমপি জসিম উদ্দিন এর সাথে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিনিময় মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে চন্দনাইশে ছাত্রদলের শোভাযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আলমগীরের নিজ অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ

রাউজানে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে ধানের শীষের কান্ডারী হিসেবে দেখতে চাই। –ফিরোজ আহমেদ। 

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

 

রাউজান প্রতিনিধিঃ

আগামী ৭ নভেম্বর রাউজান কলেজ মাঠে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল জনসমাবেশকে সফল করতে আজ ৪ নভেম্বর রাউজান উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে দক্ষিণ রাউজানের নোয়াপাড়া পথের হাটে কাপ্তাই সড়কে স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উত্তর জেলা বিএনপি সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মুহাম্মদ হাবিব উল্লাহ মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ।
উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইউছুফ তালুকদার ও উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটনের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল হক বাবু, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আবছার মেম্বার, রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন উর রশিদ, সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ এনাম উল্লাহ, উপজেলা বিএনপি নেতা মুবিনুল হক, পশ্চিম গুজরা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সরোয়ার খান মনজু, রাউজান পৌরসভার যুবদলের সদস্য সচিব শাহাজান শাকিল, রাউজান উপজেলা বিএনপি নেতা আবুল কাশেম রানা, এডভোকেট তাজুল ইসলাম, এডভোকেট মফিজ উদ্দিন ইমন, আয়ুব খান জনি, শফিউল আজম, শেখ নাজিম উদ্দীন, দিদারুল আলম, সলিম উল্লাহ খান। বক্তব্য রাখেন রাউজান উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জানে আলম সিকদার, মোহাম্মদ সেলিম উদ্দিন, মোহাম্মদ সোলেয়মান, মোহাম্মদ আমির আলী, জাগের হোসেন, দোলন বড়ুয়া, জাবেদ ইমন, সাহাবু উদ্দিন, ছাত্রদল নেতা নিজাম উদ্দিন চৌধুরী, বাপ্পা কুমার দাশ, মো: পারভেজ আলম, আবদুল কাদের, শাহ নেওয়াজ, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনোয়ার শাহ, রাউজান উপজেলা তরুন দলের সহ সভাপতি মোহাম্মদ আলম, মোহাম্মদ আরিফ, আবু ছৈয়দ প্রমুখ।
রাউজান নোয়াপাড়া পথের হাটের কাপ্তাই সড়কের হাজার হাজার ছাত্র ও যুবকের শ্লোগানে শ্লোগানে মুখরিত মুখরিত ছিল দক্ষিণ রাউজানে।
বিপ্লব ও সংহতির দিবসের আয়োজনকে স্বাগত জানিয়ে প্রধান অতিথি বক্তব্য রাখতে গিয়ে ফিরোজ আহমেদ বলেন, রাউজানের আপাময় জনসাধারণ জন নন্দিত জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে ধানের শীষের কান্ডারী হিসেবে দেখতে চাই। আমাদেরও প্রত্যাশা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণমানুষের এ নেতার হাতে ধানের শীষ তুলে দেবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট