1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন। মাদক ও সন্ত্রাস নিমূলসহ আগামী ফটিকছড়ি হবে শান্তি,স্বস্তি ও উন্নয়নের- এমপি সরোয়ার আলমগীর বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চট্টগ্রাম জেলা অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত। চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ঋণ বিতরণ ও শুভ উদ্বোধন ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত হংকং-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। নবনির্বাচিত এমপি জসিম উদ্দিন এর সাথে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিনিময় মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে চন্দনাইশে ছাত্রদলের শোভাযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আলমগীরের নিজ অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ

রাউজানে সন্ত্রাসীরদের আস্তানায় বিশেষ পুলিশের অভিযানে গ্রেপ্তার-১, অস্ত্র–গুলি ও ইয়াবা উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

 

রাউজান প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাউজানে পৃথক দুই স্থানে টানা অভিযানে অস্ত্র–গুলি, ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। এসব অভিযানে আবু সাইদ প্রকাশ রিপন (৩৭) নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে রাউজানসহ বিভিন্ন থানায় মোট ১৫টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ২৩ নভেম্বর রবিবার বেলা ১২টায় রাউজান থানা পুলিশের এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান।
পুলিশ জানায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার এর নির্দেশনায় এবং রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. কাউছার হামিদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
রাউজান রাঙ্গুনিয়া সার্কেল সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২২ নভেম্বর শনিবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতানপুর সরকারপাড়ায় মুক্তিযোদ্ধা কালু চন্দ্র সরকারের বাড়ির দক্ষিণ পাশে মিলন কান্তি দে’র খালি জায়গায় রিপনকে আটক করা হয়। তল্লাশিতে তার হেফাজত থেকে ৫ রাউন্ড পিস্তলের গুলি, ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়। পরে আসামির দেখানো মতে একই এলাকার খাজা গরিবে নেওয়াজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পেছনে কালুর গরুর ফার্মের প্রথম কক্ষ থেকে কাঠের বাটযুক্ত একটি দেশীয় তৈরি এলজি এবং ৪ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া বলেন, ২০ নভেম্বর ভোররাতে রিপনের বাড়িতেও অভিযান চালানো হয়েছিল। সে সময় ১টি দেশীয় তৈরি এলজি, ২ রাউন্ড কার্তুজ, একটি ধারালো কিরিচ ও একটি তলোয়ার উদ্ধার করা হয়। ওই ঘটনায় রাউজান থানায় অস্ত্র আইনে মামলা (নং–২৯, তারিখ ২০/১১/২৫) দায়ের করা হয়।
আটক আবু সাইদ রিপনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করেছে পুলিশ। ধৃত রিপন রাউজান পৌরসভার সুলতানপুর ৪ নম্বর ওয়াডের জানালী হাট এলাকার শওকত আকবর চৌধুরী প্রকাশ জুনুর ছেলে।

 

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট