1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন। মাদক ও সন্ত্রাস নিমূলসহ আগামী ফটিকছড়ি হবে শান্তি,স্বস্তি ও উন্নয়নের- এমপি সরোয়ার আলমগীর বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চট্টগ্রাম জেলা অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত। চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ঋণ বিতরণ ও শুভ উদ্বোধন ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত হংকং-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। নবনির্বাচিত এমপি জসিম উদ্দিন এর সাথে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিনিময় মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে চন্দনাইশে ছাত্রদলের শোভাযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আলমগীরের নিজ অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ

রাউজানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিশাল শোক সভায় গোলাম আকবর খোন্দকার। 

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

‘বেগম জিয়ার মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি ‘

রাউজান প্রতিনিধি:
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা চট্টগ্রাম-৬ রাউজান সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম আকবর খোন্দকার বলেছেন, বেগম খালেদা জিয়া মৃত্যু দেশের জন্য অপূরনীয় ক্ষতি হয়েছে। দেশ মাতৃকার প্রশ্নে তিনি আপোষহীন নেত্রী হিসেবে জনগনের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করছেন। শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দলের হাল ধরে দেশের জনগণের কাঙ্খিত অধিকার নিশ্চিত করতে সফল হয়েছেন তিনি। গত দেড় বছরে রাউজানে ১৮ খুনের কারণ উল্লেখ করে তিনি বলেন, চাঁদাবাজি, বালু কাটা-মাটি কাটা ও নিজের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে খুনের ঘটনা ঘটেছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় কোন বিএনপির নেতাকর্মীরা জড়িত ছিল না। তিনি বলেন, আমার হাতে রক্তের কোন দাগ নেই। আমি খুন ও আধিপত্য বিস্তারের রাজনীতি করি না। তিনি বলেন, আগামীর রাউজান হবে হিন্দু, বৌদ্ধ ও মুসলিমের সহাবস্থানের রাউজান। সকল ধর্মের মানুষকে নিয়ে একটি সুখি ও সমৃদ্ধ উপজেলা বিনির্মান করা। তিনি ৪ জানুয়ারি সকালে গহিরাস্থ নিজ বাড়িতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন। রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় শোক সভায় প্রধান বক্তা ছিলেন ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ এর চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার, বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মাহমুদ জসিম, রাউজান পৌরসভার বিএনপির সভাপতি আবু আহমেদ, সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব নাছিম উদ্দিন চৌধুরী প্রমুখ। এ সময় জেলা উপজেলা বিএনপি নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। শোক সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন মওলানা সেলিম উদ্দিন। দোয়া মুনাজাতে রাউজান থেকে কয়েক হাজার নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট