1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন। মাদক ও সন্ত্রাস নিমূলসহ আগামী ফটিকছড়ি হবে শান্তি,স্বস্তি ও উন্নয়নের- এমপি সরোয়ার আলমগীর বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চট্টগ্রাম জেলা অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত। চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ঋণ বিতরণ ও শুভ উদ্বোধন ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত হংকং-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। নবনির্বাচিত এমপি জসিম উদ্দিন এর সাথে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিনিময় মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে চন্দনাইশে ছাত্রদলের শোভাযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আলমগীরের নিজ অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ

রাউজান প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে প্রদীপ শীল সভাপতি, নেজাম উদ্দিন রানা সম্পাদক নির্বাচিত।

  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

 

রাউজান প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজান প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকাল ৩টায় রাউজান পৌরসভার জলিল নগরস্থ রাউজান প্রেস ক্লাবের কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক আজাদীর প্রতিনিধি প্রবীণ সাংবাদিক মীর মোহাম্মদ আসলাম সভাপতিত্বে এবং দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি গাজী জয়নাল আবেদীন যুবায়ের সঞ্চালনায় আয়োজিত সভায় উপস্থিত সভ্যগণের সর্বসম্মতিক্রমে দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ ও দৈনিক সমকালের প্রতিনিধি প্রদীপ শীলকে সভাপতি, দৈনিক প্রথম আলোর এস এম ইউসুফ উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি এবং গ্লোবাল টিভির প্রতিনিধি নেজাম উদ্দিন রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য পদে মনোনীত হলেন-সহ সভাপতি- দৈনিক ইত্তেফাকের গাজী জয়নাল আবেদীন যুবায়ের, দৈনিক আমাদের সময়ের হাবিবুর রহমান, দৈনিক মানবকণ্ঠের কামাল উদ্দিন হাবীবী, ও দৈনিক ইনফো বাংলার যীশু সেন।
যুগ্ম সাধারণ সম্পাদক- দৈনিক আমার দেশের আরফাত হোসেন, যুগ্ম সম্পাদক- বাংলাদেশ পোস্টের শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক -দৈনিক কালের কণ্ঠের আমির হামজা, অর্থ সম্পাদক- দৈনিক সংবাদের আনিসুর রহমান, দপ্তর সম্পাদক- আবিদ মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক আজকের পত্রিকার রয়েল দত্ত।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক আজাদীর মীর আসলাম উদ্দিন, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের শফিউল আলম, দৈনিক ইনকিলাবের এম বেলাল উদ্দিন, সাহেদুর রহমান মোরশেদ, দৈনিক ভোরের কাগজের রমজান আলী ও দৈনিক আলোকিত বাংলাদেশের কামরুল ইসলাম বাবু।
এর আগে একইদিন সকাল ১১টায় প্রথম অধিবেশন সংগঠনের সহ সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিত সভ্যগণের সর্বসম্মতিক্রমে পূর্ববর্তী কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সভায় বক্তারা বলেন, রাউজান প্রেস ক্লাব সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও সামাজিক দায়বদ্ধতা পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট