1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন। মাদক ও সন্ত্রাস নিমূলসহ আগামী ফটিকছড়ি হবে শান্তি,স্বস্তি ও উন্নয়নের- এমপি সরোয়ার আলমগীর বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চট্টগ্রাম জেলা অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত। চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ঋণ বিতরণ ও শুভ উদ্বোধন ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত হংকং-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। নবনির্বাচিত এমপি জসিম উদ্দিন এর সাথে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিনিময় মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে চন্দনাইশে ছাত্রদলের শোভাযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আলমগীরের নিজ অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ

রাউজান বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা- প্রত্যাহারের দাবিতে পৌর জনসাধারণের ব্যানারে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

 

রাউজান প্রতিনিধিঃ

রাউজানে বিএনপির দুপক্ষে সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় বিএনপির নেতা গোলাম আকবর খোন্দকার অনুসারী কর্তৃক সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের রাউজান উপজেলা এবং পৌরসভার ১২৯ নেতাকর্মীর বিরুদ্ধে করা মামলাকে মিথ্যা মামলা আখ্যায়িত করে প্রত্যাহারের দাবিতে রাউজান পৌরসভার সর্বস্থরের জনসাধারণের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল, পৌর বিএনপির সাবেক সাধারণ সৈয়দ মঞ্জুরুল হক, যুবদল নেতা মো. রেওয়াজ, উত্তর জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক সোহেল চৌধুরী৷ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আলী সুমন , স্বেচ্ছাসেবক দলের পৌর আহবায়ক শাহাদাত মির্জাসহ ১২৯ নেতাকর্মীর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সোমবার (২৫আগস্ট) বিকেল ৪টায় উপজেলা সদরের মুন্সিরঘাটা থেকে মিছিল শুরু হয়। মিছিলটি ফকিরহাটাস্থ, দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। রাউজান থানা সড়ক প্রদক্ষিণ করে মুন্সিরঘাটা এসে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। সভাপতিত্ব করেন যুবদল নেতা মোহাম্মদ মঞ্জু, প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রনেতা রিয়াজ উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন ,যুবদল নেতা মো. ফোরকান, শ্রমিক দল নেতা রফিকুল ইসলাম, আবুল হাসেম, মো. হারুন, রাশেদ, শাকিল, জাবের উদ্দিন জাবেদ। এসময় রাউজান পৌরসভার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন৷

 

প্রদীপ শীল, রাউজান -২৫.০৮.২৫ ইং।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট