1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন। মাদক ও সন্ত্রাস নিমূলসহ আগামী ফটিকছড়ি হবে শান্তি,স্বস্তি ও উন্নয়নের- এমপি সরোয়ার আলমগীর বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চট্টগ্রাম জেলা অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত। চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ঋণ বিতরণ ও শুভ উদ্বোধন ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত হংকং-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। নবনির্বাচিত এমপি জসিম উদ্দিন এর সাথে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিনিময় মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে চন্দনাইশে ছাত্রদলের শোভাযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আলমগীরের নিজ অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ

শাহসূফি সৈয়দ হাবিবুল বশর মাইজভাণ্ডারীর জানাযায় লাখো মানুষের ঢল। আধ্যাত্মিক অঙ্গনে শোকের ছায়া।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি ॥

চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের গাউসুল আজম মাইজভাণ্ডারী হযরত শাহসুফি গোলামুর রহমান মাইজভাণ্ডারীর প্রকাশ বাবা ভাণ্ডারী’র নাতি সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারীর বড় শাহজাদা পীর শাহসূফি সৈয়দ মুহাম্মদ হাবিবুল বশর আল হাচানী আল মাইজভাণ্ডারী (৭৪) গত ৩১ আগস্ট সকাল ১০ টায় বাংলাদেশ সময়ে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন,ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন। সেখান থেকে বিমান যোগে মরদেহ দেশে নিয়ে আসা হয়। বিমান বন্দর থেকে মঙ্গলবার ২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে মাইজভাণ্ডার দরবার শরীফে নিয়ে আসা হলে হাজারো ভক্ত-অনুসারী কান্নায় ভেঙে পড়েন।
তাঁর মৃত্যুর সংবাদ দেশে ছড়িয়ে পড়লে সে দিন থেকে দেশের বিভিন্ন প্রান্ত হতে অসংখ্য আশেকানে ভক্তের মিলন ঘটে শেষ দর্শনের জন্য মাইজভাণ্ডারে।
গতকাল মঙ্গলবার বাদ মাগরিব দরবার শরীফের শাহী ময়দানে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে শাহী মাঠ,বিভিন্ন মঞ্জিলের মাঠ,আশ-পাশের ভবনের ছাদ ও বিভিন্ন রাস্তা,সরু গলি এবং নাজিরহাট-নানুপুর সড়ক সহ সর্বত্র জুড়ে লাখো মানুষ অংশ গ্রহন করেন।
জানাযার নামাজে ইমামতি করেন,মরহুম শাহসূফি সৈয়দ মুহাম্মদ হাবিবুল বশর আল হাচানী আল মাইজভাণ্ডারী’র পুত্র শাহাজাদা সৈয়দ মাহাতাবুল বশর মাইজভাণ্ডারী।
মোনাজাত পরিচালনা করেন, শাহাজাদা সৈয়দ মাওলানা মহিবুল বশর আল হাচানী আল মাইজভাণ্ডারী।পরে মাইজভাণ্ডারী তরিকার অন্যতম সাধক গাউছেজামান শাহ ছুফি মাওলানা সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী (ক.) রওজা’র পাশে দাফন করা হয়।
জানাযার নামাজে মাইজভান্ডারী দরবার শরীফের সকল মঞ্জিলের আওলাদে পাক,আলেমে দ্বীন,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সরকারী-বেসরকারী কর্মকর্তা,সাংবাদিক,শিক্ষক,ব্যবসায়ী, আশেকানে ভক্ত বৃন্দসহ সর্বস্তরের লাখো মানুষ জানাযার নামাজে উপস্থিত ছিলেন।
তাঁর মৃত্যুতে দরবার শরীফ তথা সমগ্র আধ্যাত্মিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো।
মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুনগ্রাহী ও ভক্ত অনুরক্ত রেখে গেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট