1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন। মাদক ও সন্ত্রাস নিমূলসহ আগামী ফটিকছড়ি হবে শান্তি,স্বস্তি ও উন্নয়নের- এমপি সরোয়ার আলমগীর বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চট্টগ্রাম জেলা অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত। চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ঋণ বিতরণ ও শুভ উদ্বোধন ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত হংকং-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। নবনির্বাচিত এমপি জসিম উদ্দিন এর সাথে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিনিময় মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে চন্দনাইশে ছাত্রদলের শোভাযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আলমগীরের নিজ অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ

হালদা নদীর শাখা খালে ৩৭ কেজির মৃত ডলফিন উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

 

হালদা নদীর শাখা খালে ৩৭ কেজির মৃত ডলফিন উদ্ধা

প্রদীপ শীল, রাউজান
চট্টগ্রামের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর শাখা খাল কাটাখালী থেকে ৩৭ কেজি ওজনের একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেল ৫ পাঁচটার দিকে হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মদুনাঘাট বাজারের কাটাখালী খালে ভাসমান অবস্থায় এই ডলফিনটি উদ্ধার করা হয়।

ডলফিনটিতে পচন ধরায় প্রাথমিক সুরতহাল করে মাটি চাপা দেয় হয় হালদার রামদাশ মুন্সিরহাট নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ ও নদীর স্বেচ্ছাসেবকেরা।
গত ৬ মাসের ব্যবধানে এ নিয়ে ৩টি মৃত ডলফিন হালদা নদী থেকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিসার্চ অ্যান্ড ল্যাবরেটরি সেন্টার।
জানা যায়, সোমবার বিকেলে চট্টগ্রামের হাটহাজারীর দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মদুনাঘাট বাজারের কাটাখালী খালের পাড়ে থেকে ৩৭ কেজি ওজনের একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়। হালদা নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ রমজান আলী বলেন, উদ্ধার হওয়া ডলফিনটি কয়েক দিন আগে মারা গেছে। এটির শরীরে পচন ধরেছে। শরীরের চামড়া ফুলে উঠেছে। তাই ময়নাতদন্ত না করে মাটি চাপা দেওয়া হয়। এটির শরীরে আঘাতের তেমন কোনো চিহ্ন পাওয়া যায়নি। নদীর দূষণ এবং মাছ ধরতে নদীতে বিষ দেওয়ার কারণেও মৃত্যু ঘটতে পারে ডলফিনটির।

স্থানীয় বাসিন্দারা জানায়, কাটাখালী খাল হয়ে চট্টগ্রাম নগরের বিভিন্ন কারখানার শত শত টন বিষাক্ত বর্জ্য সরাসরি হালদা নদীতে মিশে যায়। সেই খালের পানি কোনো প্রকার দৈনন্দিন কাজে ব্যবহার করা যায় না। ডলফিনটি জোয়ারের সময় খালে ঢুকে পড়ে বিষাক্ত বর্জ্যের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা যেতে পারে বলে ধারণা করছেন তাঁরা।
উদ্ধারকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডলফিনটির ওজন প্রায় ৩৭ কেজি। দৈর্ঘ্য প্রায় সাড়ে তিন ফুট। এর আগে সর্বশেষ গত ৫ ফেব্রুয়ারি নদীর রাউজান অংশের বিনাজুরী এলাকায় আরেকটি মৃত ডলফিন উদ্ধার করা হয়। এর সাত দিন পর ১২ ফেব্রুয়ারি একই উপজেলার উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া খালের মজিদা পাড়া থেকে খালে ভাসমান অবস্থায় একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়। এর দুই মাস আগে গত ২০২৪ সালের ১৮ ডিসেম্বর ওই স্থানের দুই কিলোমিটার দূরে আজিমের ঘাট এলাকায় ১৩ কেজি ওজনের আরেকটি মৃত ডলফিন শাবক উদ্ধার হয়েছিল। এ নিয়ে গত সাড়ে ছয় বছরে হালদা থেকে ৪৮টি মৃত ডলফিন উদ্ধার হলো। দু-একটি ছাড়া প্রায় সব ডলফিনেরই শরীরে আঘাতের চিহ্ন শনাক্ত করেছিল উদ্ধারকারী দল। একাধিক ডলফিনকে হত্যাও করা হয় বলে অভিযোগ। হালদা বিশেষজ্ঞ ড. শফিকুল ইসলামের সঙ্গে কথা বলে জানা গেছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত (অতি বিপন্ন প্রজাতি) হালদার ডলফিন। বিশ্বের বিভিন্ন নদীতে এই প্রজাতির ডলফিন আছে মাত্র ১ হাজার ১০০টি। এর মধ্যে শুধু হালদাতেই ছিল ১৭০টি। গত সাড়ে পাঁচ বছরে হালদায় ৪৮টি ডলফিন মারা যাওয়ার ঘটনাটি খুবই উদ্বেগজনক বলে মনে করছেন নদী ও প্রাণী বিশেষজ্ঞরা।

নদী গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান মনজুরুল কিবরিয়া বলেন, পচন ধরার ময়নাতদন্ত না করে নদীর পাড়ে নৌ পুলিশ এটিকে মাটি চাপা দেয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট