1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন। মাদক ও সন্ত্রাস নিমূলসহ আগামী ফটিকছড়ি হবে শান্তি,স্বস্তি ও উন্নয়নের- এমপি সরোয়ার আলমগীর বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চট্টগ্রাম জেলা অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত। চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ঋণ বিতরণ ও শুভ উদ্বোধন ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত হংকং-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। নবনির্বাচিত এমপি জসিম উদ্দিন এর সাথে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিনিময় মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে চন্দনাইশে ছাত্রদলের শোভাযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আলমগীরের নিজ অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ

১২৭টি পূজামণ্ডপে থাকবে তিন স্তরের নিরাপত্তা। ফটিকছড়িতে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত।।

  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

ফটিকছড়ি থানা ও ভূজপুর থানা এলাকায় আসন্ন শারদীয় দূর্গাপূজা ১শত ২৭টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে। আসন্ন দূর্গাপূজা সুন্দর ভাবে উৎসব মূখর পরিবেশে সম্পন্ন করতে সোমবার ১৫ সেপ্টেম্বর উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলে উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভা অনুষ্টিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত সভায় ফটিকছড়ি থানা এলাকায় ৬৭টি এবং ভূজপুর থানা এলাকায় ৬০টি পূজামণ্ডপে শান্তি পূর্ণভাবে যেন অনুষ্টিত হয়,সে জন্য তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা করা সহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। সভায় জানানো হয় ভূজপুর থানাধীন সীমান্তবর্তী পূজামণ্ডপ গুলোতে বিজিবি মোতায়ন ও দুই থানা এলাকায় সেনাবাহিনীর ২টি দল টহলে থাকবে। আর থানা পুলিশের কয়েকটি টিম থাকবে। প্রতিটি পূজামণ্ডপ পরিচালনা কমিটি তাদের নিজস্ব সেচ্ছাসেবক নিয়োজিত রাখতে হবে। তাদের সাথে আনসার থাকবে।
প্রতিটি পূজামণ্ডপে প্রতিমার দিকে মুখ করে সিসি ক্যামরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। আর আযান ও নামাজের সময় বাধ্যযন্ত্র নিদিষ্ট সময় পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ নজরুল ইসলাম, ফটিকছড়ি থানার ওসি মো.নুর আহমদ, ভূজপুর থানার ওসি মাহাবুবুল আলম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,পল্লী বিদ্যুৎ সমিতি,থানা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের পূজামন্ডপের প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট