1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Kesfet Sweet Bonanza Slotunu Renkli slot turları ve bedava kazanç fırsatları Bethub ile Canlı bahis deneyimini artırmak isteyenler için doğru seçim 1King casino giriş olacaktır Canlı bahis deneyimini artırmak isteyenler için doğru seçim 1King casino giriş olacaktır 619455161788710450 ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’

চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এসএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল করিম চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী

বিদ্যালয়ের শিক্ষক মিনহাজুল আবেদীনতাসনিয়া মাহবুব-এর যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ব্যাংকার নুরুল আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আবদুল মন্নান মেম্বার, ফজলুল করিম আইয়ুব, সমাজসেবক আবুল ফজল, সরু মিয়া, মোজাম্মেল হক তালুকদার চৌধুরী ও আমীর মো. সাইফুদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী বলেন, “শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদায়ী শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে।”

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক রিমন শীল, আজাদ হোসেন জিফাত, সমাজসেবক নুরুল আমজাদ চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, আবুল ফরমান, সোহেল আরমান ও সুমনসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পরিশেষে এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট