
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ও চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, দুঃসময়ের ত্যাগী নেতা এবং বিএনপির নিবেদিত প্রাণ মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে এক বিক্ষোভ মিছিল
চন্দনাইশ উপজেলা শাখা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৪টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাগিচাহাট এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফুলকলির সামনে গিয়ে এই সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, “নেতাকর্মীদের বিরুদ্ধে এই ধরনের বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা মামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না; অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
” চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাশেম আলী, হাশিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী আজগর, যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম, ছাত্রদল নেতা মো. হাসান এবং সাজু, আলমগীর, ফাহিম, মামুন, মিন্টু,হাশিমপুর স্বেচ্ছাসেবক দলনেতা মো. লিটন, অভিসহ হাশিমপুর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।