1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
Kesfet Sweet Bonanza Slotunu Renkli slot turları ve bedava kazanç fırsatları Bethub ile Canlı bahis deneyimini artırmak isteyenler için doğru seçim 1King casino giriş olacaktır Canlı bahis deneyimini artırmak isteyenler için doğru seçim 1King casino giriş olacaktır 619455161788710450 ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’

শ্যামা পূজা উপলক্ষে তিন প্রসাশনিক প্রধানের সাথে রাউজান পৌর পূজা কমিটির মতবিনিময়

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২৮৬ বার পড়া হয়েছে

 

রাউজান প্রতিনিধিঃ
সনাতন ধর্মলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দীপাবলী ও শ্যামা পূজা উপলক্ষে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা বিন জিসান মাজেদ, রাউজান পৌরসভা প্রশাসক অংছিং মারমা ও রাউজান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়ার সাথে পৃথক পৃথক ভাবে মতবিনিময় সভা করেছেন রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদ। গতকাল মঙ্গলবার সকালে প্রথমে নির্বাহী অফিসার ও পরে পৌর প্রশাসক ও ওসির সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর প্রশাসক ও ওসি আসন্ন শ্যামা পূজায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিরাপত্তা বিধানে কাজ করবে বলে পূজা উদযাপন পরিষদকে আশ্বস্ত করেন। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা সদ্য শেষ হওয়ার শারদীয়া দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দর ভাবে উদযাপনে সার্বিক সহযোগিতা প্রদান করায় অন্তবর্তীকালীন সরকার ও উপজেলা প্রশাসন, পৌর প্রশাসক ও পুলিশ বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মতবিনিময়ে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদ সভাপতি সদীপ দে ( সজীব), সম্পাদক সম্পাদক দীপ্ত চৌধুরী, সহ সভাপতি তপন চৌধুরী (মনু), অপরাজিতা সেবাশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাধন চক্রবর্তী, দুর্গাপদ চক্রবর্তী, বাসুদেব রুদ্র, প্রভাকর বোস, কাঞ্চন কর্মকার, মুন্না শীল, শংকর দে প্রমুখ।
উল্লেখ্য, হিন্দু শাস্ত্র মতে কার্তিক মাসের ভূতচতুর্শীর পর অমাবশ্যার পূর্ণতিথিতে গভীর রাতে উৎসাহ উদ্দীপনায় ধর্মীয় আচারানুষ্ঠানে সারা দেশের অনুষ্ঠিত হবে মহা শক্তির দেবী শ্যামা মায়ের। এ উপলক্ষে রাউজান পৌর এলাকায় অনুষ্ঠিত হবে মহাশক্তির বন্দনা। পূজার আগে সন্ধ্যায় পৃথক বর্ণাঢ্য অনুষ্ঠানমালাসহ তিনদিন ব্যাপী আলোক উৎসব আয়োজন করছে পৌর এলাকায় অন্যতম নন্দীপাড়া কালী বিগ্রহ মন্দির ষোড়শ প্রহরব্যাপী নাম সংকীর্তন, বিনামূল্যে লায়ন্স ক্লাব চিটাগাং মহানগর উদ্যোগে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন, দত্ত কুঠির, অগ্রিবীণা সংসদ, প্রেরনা সংসদ, শরতের দোকান, জয়সেন শীল,চৌধুরী বাড়ী,গহিরা বিশ্বাস পাড়া,পরিমল শাস্ত্রী বাড়ী, জয়ন্তী সংঘ, ঢেউয়াপাড়ায় দুইটি সহ ৪০টি শ্যামা পূজা অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট